চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পিটিআই মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরবাটী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বক্তব্য দেন মহবুল আলম, নাজিফা সামসাদ, বাইজিদুল ইসলাম, শাহারুজ্জামান, দুরুল হোদা, মিজানুর রহমান, মাসুমা আখতার, জিন্নাত আরা, আব্দুল হামিদ, নবগঠিত কমিটির সভাপতি কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ। উল্লেখ্য, সম্প্রতি (রেজিস্ট্রেশন নম্বর-১৮০৮/৭৫, ৬২-৬৩ খ্রি.) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহীন ৫১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেন। কমিটিতে মোহা. কামাল উদ্দীনকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য মো. আসিফ নেহাল, জেলা আহ্বায়ক মো. আব্দুর রাহিম, জেলা সদস্য সচিব মো. সাব্বিরসহ অন্যরা। এছাড়া ক্রীড়ামোদি দর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা দল। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা অংশ নিচ্ছে। আগামীকাল শুক্রবার চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উম্মে জামিলা বেগম। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, পদ্মা ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সায়েদ, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বাবর আলী, মো. হাকিম আলীসহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসজিদের ইমামসহ অন্যরা অংশ নেন। বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসে সংলাপে। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’, বিশেষ অভিযান, নিয়মিত মামলা ও ওয়ারেন্টে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো। এর মধ্যে সদরে ১, গোমস্তাপুরে ১৬, নাচোলে ১ ও ভোলাহাটে ১ জন গ্রেপ্তার হয়েছে। জেলার শিবগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মো. বাবলু অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রইস উদ্দিন। জেলায় ডেভিল হান্টে এটাই প্রথম গ্রেপ্তার। এদিকে, গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মাদকসহ নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামীরা রয়েছে বলে জানিয়েছেন ওসি খাইরুল বাশার। নাচোলে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। ভোলাহাটে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহীনুর রহমান।
শিবগঞ্জে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শিবগঞ্জে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ জন প্রতিবন্ধীর মধ্যে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ, তাদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারা আমাদের সম্পদ। তারা সহযোগিতা পেলে দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা।
কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘কিশোর অপরাধ প্রতিরোধে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা’য় তিনি এ আহ্বান জানান। আক্তার জামীল বলেন- আমাদের নিজের ওপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, যে যার অবস্থান থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার মো. কবির হোসেন, শেহালা যগদীশ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকি। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান।
চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক পিএলসি, বাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. রবিউল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের মো. নাজির হাসান। অনুষ্ঠানে প্রকাশ্যে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রায় অর্ধকোটি টাকার কৃষি ঋণ প্রদান করে। জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।
ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘রক্তদানে হয় না ক্ষতি, রক্ত দিব চার মাস প্রতি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ ক্যাম্পেইনের আয়োজন করে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফাহাদ হোসেন শুভর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মু. ফুয়াদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নূর জালাল, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ওয়াল্টন ভোলাহাট শাখার পরিচালক জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, কার্যনিবাহী কমিটির সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম শান্ত, মো. ওলিউল্লাহসহ আরো অনেকে।
শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২৬ রানে কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক আহমেসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন কাকনহাট আলিম মাদ্রাসার শিক্ষক মো. মতিউর রহমান। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সমির আলী, শিক্ষার্থী মোসা. হাবিবা খাতুন খুসি সহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।