২০২৬ বিশ্বকাপের টিকিট যেভাবে কাটবেন

২০২৬ বিশ্বকাপের টিকিট যেভাবে কাটবেন আগামী বছর কানাডা, মেক্সিকো ও আমেরিকাতে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। আগামী অক্টোবর মাসে শুরু হবে টিকিট বিক্রির প্রথম ধাপের কার্যক্রম। গত বুধবার (১০ সেপ্টেম্বর) ফিফার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। বিশ্বকাপের গ্রুপস্তরের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬০ মার্কিন ডলার। তবে সবার জন্য উন্মক্ত নয় এই প্লাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ড ধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৯ তারিখ পর্যন্ত। এরপর আবেদনকারীদের আবেদনপত্র পরীক্ষা করা হবে, যাদের আবেদনপত্র গৃহীত হবে তাদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর। এর কারণ হচ্ছে, যেসব সমর্থকরা বিশ্বকাপ দেখতে যাবেন, তারা যেন সময় থাকতেই ভিসা, টিকিটসহ যাবতীয় কাজ সেরে ফেলতে পারেন। যাদের আবেদন গ্রহণ করা হবে তারা টিকিট কাটতে পারবেন ১ অক্টোবর থেকে। সেই দিন থেকে টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট কাটতে গেলে ভিসা কার্ড থাকতে হবে সমর্থকদের। অনলাইনে টিকিট কাটবেন যেভাবে FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিসা কার্ড না থাকলে সেই আবেদন বাতিল করা হবে।
বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন
বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। টুর্নামেন্টের টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র ২০ ঘণ্টার মধ্যে দেড় মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল ইতিহাসে এক মাইলফলক হয়ে উঠবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাই শেষে নির্বাচিতদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাবেন ভক্তরা। সরাসরি ক্রয়ের কোনো সুযোগ থাকছে না। টিকিটের দাম গ্রুপ-পর্বে শুরু হবে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। ক্যাটাগরি অনুসারে এই দাম বাড়তে থাকবে। ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদার ভিত্তিতে দাম ওঠা-নামার সম্ভাবনাও রয়েছে। ফিফা জানিয়েছে, এবার টুর্নামেন্টে থাকছে ৪৮ দল ও ১০৪ ম্যাচ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসর বসবে ১৬ ভেন্যুতে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং কানাডায় ২টি। পুরো টুর্নামেন্টে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজকরা। প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা আবেদন করতে পারছেন। ফিফা আইডি তৈরি করে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে হবে এই প্রক্রিয়ায়।
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার এ কথা পুনরায় নিশ্চিত করেছেন। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার প্রখ্যাত কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শনকালে শফিকুল আলম আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণার কথা পুনর্ব্যক্ত করেন। তার মতে, রাজনৈতিক বৈচিত্র্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক দিক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা খুবই স্বাভাবিক। যদি না থাকত, তাহলে আলাদা দল থাকত না। এসময় তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করেন শফিকুল আলম। পাশপাশি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব এটিকে ‘ভিত্তিপ্রস্তর নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে।
রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্য গ্রেফতার রাজশাহীর পবা উপজেলা হতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ র্যাব-৫ এর প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে পবা উপজেলার ছোট আমগাছী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৬ টি সীম, ১টি মোটরসাইকেল ও নগদ ৭ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, পবা থানার আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে কুরাইস আহম্মেদ অরফে মনি (৫০), বেলপুকুর থানার ধাধাইস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকরাম হোসেন (৩৮) এবং কাটাখালী থানার কাপাশিয়া গ্রামের মৃত হাবিববুর রহমানের ছেলে নজরুল ইসলাম। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ ও পরস্পরের যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে আমগাছী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং র্যাব-৫ এর একটি আভিযানিক দল ঐ ৩ আসামিকে আটক করে। পরবর্তীতে ১নং আসামী কুরাইস আহম্মেদ অরফে মনির বাড়ী তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়ার মৃত আ. খালেকের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া মো. সাদ্দাম হোসেন মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ২০২২ সালের ২০ অক্টোবর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা নম্বর-২৩, জিআর-৩৩৫/২২। মামলা হওয়ার পর তিনি আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবককে দশ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবককে দশ বছর কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২২) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপিস্থতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী থানার দরিনারিচা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের গ্রামের পালক পিতা মাইন বিশ্বাসের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাতে জানান, ২০২৩ সালের ২২ নভেম্বর রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার বুলনপুর মালপুকুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এর একপর্যায়ে একটি ইজিবাইককে থামার সংকেত দিলে ইজিবাইকে থাকা এক যাত্রী রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ পালানোর চেষ্টাকালে র্যাবের হাতে ধরা পড়েন। এসময় তার দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। নিজ হেফাজতে পিস্তল, গুলি ও ম্যাগজিন রাখার অপরাধে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি করেন র্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার। তদন্ত করেন সদর থানার এসআই শাহিনুর রহমান। তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের এ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রানীহাটি ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রানীহাটি ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড-জিসিএফ’র সহযোগিতায়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিসিএজি সদস্য এবং স্থানীয় কৃষকরা। প্রশিক্ষণে কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন— জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, রামচন্দ্রপুর হটিকালচারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মো. মাহাতাব হোসেন এবং প্রকল্পটির কৃষিবিদ মো. ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১০ এর ব্যবস্থাপক জহুরুল ইসলাম। প্রশিক্ষণে সহযোগিতা করেন সিএমও সিভিল রোকনুজ্জামান এবং প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।
যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: প্রেস সচিব

যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: প্রেস সচিব ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, নির্বাচন যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারবে। নির্বাচন হবেই। সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে, প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস সচিব জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, বৈঠকে আলোচনায় আসে, যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, তখনই পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। প্রেস সচিব বলেন, এটা এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয় দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সাথে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, গত কিছুদিনে কিছু ঘটনার ঘটেছে, তার আলোকে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন রাজার অনুমোদনের পর থাইল্যান্ডের ধনাঢ্য ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল রোববার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন রক্ষণশীল নেতৃত্বের যাত্রা শুরু হলো। ব্যাংকক থেকে এএফপি জানায়, থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের মহাসচিব আরপাথ সুখানুন্ত এক অনুষ্ঠানে রাজ-আদেশ পড়ে শোনান। ব্যাংককে আনুতিনের ভুমজাইথাই পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মহামান্য রাজা আনুতিন চার্নভিরাকুলকে এখন থেকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছেন। ৫৮ বছর বয়সী আনুতিন এর আগে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত দুই বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন। তবে চার মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করার শর্তে তিনি ক্ষমতায় এসেছেন। আনুতিন জনপ্রিয় সিনাওয়াত্রা পরিবারের ফেউ থাই পার্টিকে পরাজিত করলেন। তারা ২০২৩ সালের নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী পদে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল। তবে গত মাসে আদালতের আদেশে তাদের উত্তরাধিকারী পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হন।
নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৬৩

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৬৩ জিহাদিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে। শহরের বাসিন্দাদেরকে একটি বাস্তুচ্যুত শিবির থেকে শহরটিতে পুনর্বাসিত করা হয়েছে। শুক্রবার রাতের হামলায় দারুল জামাল শহরে আঘাত হানা হয়, যেখানে জিহাদি হামলায় বিধ্বস্ত নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তের একটি সামরিক ঘাঁটি থেকে বাসিন্দারা বাসিন্দারা এসেছে। যুদ্ধবিধ্বস্ত বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুমের বরাত দিয়ে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে পাঁচ জন সৈন্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য শিবির বন্ধ করে তাদের বাসিন্দাদের গ্রামাঞ্চলে ফিরিয়ে আনার জন্য নাইজেরিয়ার চাপ বেড়েছে। হামলার ঘটনাস্থলে উপস্থিত জুলুম সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এই সম্প্রদায়কে কয়েক মাস আগে পুনর্বাসিত করা হয়েছিল এবং তারা তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।’ ‘এখন পর্যন্ত, আমরা নিশ্চিত করছি যে বেসামরিক ও সেনাবাহিনী উভয় মিলে মোট ৬৩ জন প্রাণ হারিয়েছে।’ ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বোকো হারামের বিদ্রোহের শীর্ষে পৌঁছানোর পর থেকে জিহাদি সহিংসতা হ্রাস পেয়েছে। প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট জঙ্গিরা ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সসহ উত্তর-পূর্বের গ্রামীণ এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। জুলুম বলেন, ‘নাইজেরিয়ান সেনাবাহিনীর সংখ্যাগত শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ফরেস্ট গার্ডস নামে একটি নতুন প্রতিষ্ঠিত বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা কর্মী বৃদ্ধি করার জন্য প্রস্তুত ছিল। বাসিন্দারা জানান, রাত ৮টা ৩০ মিনিট নাগাদ আক্রমণ শুরু হয়। ওই সময়ে কয়েক ডজন যোদ্ধা মোটরবাইকে করে এসে অ্যাসল্ট রাইফেল গুলি চালায় ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে গ্রামাঞ্চলে পালিয়ে যাওয়া মালাম বুকার এএফপিকে বলেন, ‘তারা চিৎকার করতে করতে এসেছিল। ওরা এসেই দেখামাত্রই এখানকার মানুষের ওপর গুলি করে।’ তিনি আরো বলেন, ‘আমরা যখন ভোরে ফিরে আসি, তখন সর্বত্র লাশ পড়ে ছিল।’ এদিকে দেশটির বিমান বাহিনী জানিয়েছে, তারা ‘সন্ত্রাসীদের’ হত্যা করেছে। এর আগে, বেসামরিক মিলিশিয়া কমান্ডার বাবাগানা ইব্রাহিম বলেন, এই ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনজিও কর্মী এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৬৪।