বিদ্রোহী কবির পাশে সমাহিত ওসমান হাদি

বিদ্রোহী কবির পাশে সমাহিত ওসমান হাদি জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি ও তার দলের নেতাকর্মীসহ লাখ লাখ মানুষ। জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “মাথা নত নয়, বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি।” তিনি বলেন, “লাখ লাখ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিক বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে।” জানাজা শুরুর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সারা দেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ হাদির জন্য সারা দেশে মসজিদগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।” এ সময় তিনি হাদির জীবন বৃত্তান্ত পাঠ করেন এবং তার জন্য দোয়া করেন।
জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত রাজশাহী ওয়ারিয়র্সের

জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত রাজশাহী ওয়ারিয়র্সের সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। রাষ্ট্রীয়ভাবে আজ শনিবার শোক পালন করা হচ্ছে। এবার বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্স হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের অফিসিয়াল দলীয় জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায় হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ আরও জানায়, আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এর পরিবর্তে, উপযুক্ত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করা হবে। ফ্র্যাঞ্চাইজিটির মতে, এই উদ্যোগ শহীদ হাদির প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। একই সঙ্গে এটি ঐক্য, শ্রদ্ধা ও স্মৃতিচারণের একটি বার্তা বহন করবে, যা খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রেরণা জোগাবে। জার্সি প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে বলে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠি

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পলশা ইসলামিক মিশনে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এ এসআই রক্সি খানম (নারী ও শিশু সহায়তা সেল)। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজ, রাষ্ট্র ও মানবতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা রোধে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সচেতন নাগরিক গড়ে তুলতে হবে। ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জহির উদ্দীন মোহম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনপ্রতিনিধি মতিউর, ইসলামিক মিশন পালসার ডা. মোবাশির ইবনে মাহতাব, এসএমও (অ্যাডিশনাল চার্জ), বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ ধর্মীয় নেতা, শিক্ষক ও সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা

ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা ভোলাহাট উপজেলায় কর্মরত সাংবদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন তিনি। ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আগামী দু’মাস খুব চ্যালেঞ্জিং সময়। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সেহেতু সবদিক চোখ কান খোলা রাখতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা দরকার। এছাড়াও উঠে আসে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের আর্থিক সহায়তা প্রদান, সড়ক দুর্ঘটনা কমাতে পদক্ষেপ নেওয়া, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা, সড়ক দখল করে খড়ি ও গরু বেঁধে রাখা দূর করাসহ নানা বিষয় আলোচনা হয়। সাংবাদিকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ভোলাহাট উপজেলার উন্নয়ন করতে চান নবাগত ইউএনও। তিনি টাংগাইলের ধনপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি ভোলাহাট উপজেলায় বদলী হয়ে আসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রুবেল আহমেদ,বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিকেলে পলশা আলিম মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রী কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী উন্নয়নের যুবসমাজ কার্যক্রমের যুবরা। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের ইউনিট-০১ গোবরাতলা অফিসের ম্যানেজার মোহন কুমার, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ। উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে নসিপুর ফুটবল দল বনাম চকঝগড়ু ফুটবল দল। খেলায় নসিপুর ফুটবল দল ৫-০ গোলে বিজয় লাভ করে। নসিপুর দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৩ গোল দিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
নাচোলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা

নাচোলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহাবুব-উল-আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম উপপরিচালক ডা. শামীম জুবায়ের, বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. প্রিতম সাহা। বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারাদেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ সিভিডিজনিত মৃত্যুহার শতকরা ৩৭ ভাগ। শতকরা ১৯ ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। এই পরিস্থিতির উন্নয়নের জন্য সরকার উপজেলা হাসপাতালে এনসিডি কর্নার চালু করেছে। সেখান থেকে সিম্পল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এলাকাবাসীকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা প্রদানের তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার

৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চলাকালে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষে বেশ কিছু পরিমাণ অস্ত্র আনার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। সেই ধারণা থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দিলে তারা দ্রুত বাঁক পরিবর্তন করে যাওয়ার সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪টি আমেরিকার তৈরি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি বলেন, বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
মতবিনিমিয় সভা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের

মতবিনিমিয় সভা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জে এনজিও, সিএসও, সাংবাদিক প্রতিনিধিদের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। এ সময় উপস্থিত ছিলেন— সনাকের প্রতিনিধি গোলাম ফারুক মিথুন, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুনসহ অন্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। এছাড়াও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী ও বিলকিস আরা মহুয়া, স্বাস্থ্য সংগঠন বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, সদস্য মোস্তাক হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনসহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। পরে একই স্থানে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে আজ টানা দ্বিতীয় জয়টি পেয়েছে দাপুটে। দুবাইয়ে আজ নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনালের পথ সহজ করেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে আজই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। সঙ্গে শ্রীলঙ্কারও। তখন দুই দলের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারাই গ্রুপ সেরা হবে। আগামী পরশু দিন এই দুবাইয়ে ম্যাচটি হবে। পালের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ২৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে ঠিকই দলের জয় নিশ্চিত করেছেন জাওয়াদ আবরার। ৭ চার ও ৩ ছক্কায় খেলেছেন ম্যাচসেরা ৭০ রানের ইনিংস। শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন কালাম সিদ্দিকী। দুজনে মিলে গড়েছেন ৯২ রানের জুটি। তবে সতীর্থর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৩৪ রান করা সিদ্দিকী। জাওয়াদের সঙ্গে হাসিমুখে মাঠ ছেড়েছেন ১২ রানের অপরাজিত ইনিংস খেলা রিজান হোসেন। বাংলাদেশের জয়ের অর্ধেক কাজটা সেরে রাখেন বোলাররা। নেপালকে ১৩০ রানে অলআউট করে। প্রতিপক্ষের দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরজ কুমার যাদব ৪০ রানের জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দারুণ বোলিংয়ে নেপালকে উইকেট হারাতে বাধ্য করেছেন মোহাম্মদ সবুজ ও সাদ ইসলামরা। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া সবুজের বিপরীতে ২টি করে উইকেট নিয়েছেন তিন জন। অধিনায়ক আজিজুল তামিমের সঙ্গে সেই তালিকায় আছেন সাদ ও শাহরিয়ার আহমেদ। বাকি উইকেটটি নিয়েছেন শাহরিয়ার আল-আমিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন আটে নামা অভিষেক তিওয়ারি।
চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, এরফান গ্রুপ ও প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে ৫০০ শীতার্ত ও প্রবীণের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে জেলা শাখা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলার অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও প্রবীন হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম সিআইপি। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আফসার আলী, অন্যানের মধ্যে বক্তব্য দেন চেম্মারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, জাগো নারী বহ্নি শিখার সভাপতি ফারুকা বেগম। উপস্থপনায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্র সম্পাদক আমিনুল ইসলাম। এরফান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও প্রবীন হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম সিআইপি। বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে এরফান গ্রুপ প্রতিবছর শীতার্তদের মাঝে এ কার্যক্রম চলমান থাকে। প্রবীণরা সর্বাগ্রে শ্রদ্ধেয় পথ চলার জন্য অনুকরণীয়। তাদের প্রয়োজন ও চাওয়া সবসময় গুরুত্বের সাথে দেখা হয়। এরফান গ্রুপ আগামীতেও এরকম ভালো কাজের সাথে আছে এবং থাকবে।