বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। সেখানে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না। বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল (৪৮টি), আরও বেশি ম্যাচ (১০৪) এবং ব্যাপক উৎসব আয়োজন। ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ থাইল্যান্ডে ভয়াবহ এক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। থাই পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, বুধবার সকালে ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। পথে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও এলাকায় একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির একটি বগির ওপর আঘাত হানে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে সুষ্মিতা রানী নামে শিশু সন্তানের জননী এক গৃহবধুর গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবতলা চাঁইপাড়া মহল্লার মনোজিত শীলের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের আড়া সাথে সুষ্মিতা ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ‘৯৯৯’ জাতীয় জরুরী সেবা নম্বর মারফত বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার ওসি নুরে আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সুষ্মিতা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হেলথ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সুলতানা পাপিয়া। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী ও বিলকিস আরা মহুয়া, যুববিষয়ক সম্পাদক খোন্দকার আব্দুল ওয়াহেদ, সদস্য মাহবুবুল আলম ও আব্দুর রহিম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্য সদস্যরা। হেলথ অলিম্পিয়াডে জেলার ৫টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেন গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা নওশীন। এছাড়া ১৪ জনকে পুরস্কার ও অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেয়া হয়। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম, কো-অর্ডিনেটর মাহরুবা খানম, প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় হেলথ অলিম্পিয়াডের আয়োজন করে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। প্রসঙ্গত, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।
বিআরডিবি’র সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা

বিআরডিবি’র সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা চাঁপাইনবাবগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রকল্পের উন্নয়ন, নিয়মিত কিস্তি পরিশোধ, সুদের হার কমানো, সদস্যদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বাল্যবিবাহ রোধ, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সাধারণ সভায় সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ১৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন— সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহিনুর আলম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জাইকা কর্মকর্তা ইমরান আলী, সমবায় কর্মকর্তা আনিসুর আলীসহ অন্যরা।
নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা

নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মসিউর রহমান ও আরএমও ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সুলতানা পাপিয়া, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনোকোলজিস্ট ডা. মোসফিকা কাওসারী আক্তার, বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভাইজার ইয়াসমিন এইচ আহমেদ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার। এসময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলমসহ আরো অনেকে। বাংলাদেশ হেলথ ওয়াচ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কর্মশালায় আয়োজন করে সিভিল সার্জন অফিস। এসময় বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপক করেন বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর মাহরুবা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও প্রকল্প ফোকাল পার্সন ফারুক আহমেদ। কর্মশালায় জানানো হয়, বেসরকরি ক্লিনিকগুলোতে মাসে কতটি নরমাল ডেলিভারি ও সিজারিয়ান রোগী হচ্ছে এবং কী কারণে সিজারিয়ান হচ্ছে তার প্রতিবেদন প্রতি মাসে সিভিল সার্জন অফিসে জমা দিতে বলা হয়। এছাড়া কর্মশালায় নরমাল ডেলিভারি করাতে মায়েদের উদ্ধুদ্ধ করার জন্য মা সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়। যে ক্লিনিকে নরমাল ডেলিভারি বেশি করানো হবে, সেই ক্লিনিককে যেন পুরস্কার প্রদান করা হয়; সেই বিষয়েও আলোচনা করা হয়। এসময় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার নওশীন মৌলি, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আঁধারে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আঁধারে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রাতের আঁধারে উত্তরবঙ্গে চলমান শৈত্য প্রবাহের মাঝে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছে বিজিবি। গত রবিবার(১১ জানুয়ারী) রাতে সীমান্তবাসীদের বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে কম্বলগুলো তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শীতে দূর্দশাগ্রস্থ ছিন্নমুল সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হঠাৎ দ্বারে দ্বারে কম্বল হাতে পেয়ে অভিভূত হন । তাঁরা এমন উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার বিকাল ৪টায় অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন,গত ১০ জানয়ারী শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৩০০ কম্বল বিতরণের পর গত রোববার দিবাগত রাতে সীমান্তে নিজস্ব উদ্যেগে আরও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতিও জনজীবন স্থবির হওয়া শীত মোকাবেলায় এগিয়ে আসার আহব্বান জানান। কম্বল বিতরণকালে বিভিন্ন পদমর্য়াদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৪ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। দন্ডিত সিরাজুল চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডেও চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় শহিদুল ইসলাম ও সাদিকুল ইসলাম নামে অপর দুই আসামীকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৭ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া এলাকায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে এক কেজি র্পাঁচশত ষাট গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন সিরাজুল। এ সময় ২/৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন সদর থানায় র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ৩ জনকে আসামী করে মামলা করেন। ২০২০ সালের ২৬ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত সোমবার এক মাত্র সিরাজুলকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.তসিকুল ইসলাম।
ফাইনালের আগে এমবাপেকে নিয়ে সতর্ক রিয়াল কোচ

ফাইনালের আগে এমবাপেকে নিয়ে সতর্ক রিয়াল কোচ স্প্যানিশ সুপার কাপ ফাইনালকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপের ফিটনেস নিয়ে অতিরিক্ত কোনো ঝুঁকি নিতে নারাজ রিয়াল কোচ জাবি আলোনসো। গত বৃহস্পতিবার সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারেননি চোটের কারণেই। তবে শুক্রবার দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছেন এল ক্লাসিকোর স্কোয়াডের অংশ নিসেবে। ডিসেম্বরের শেষ দিকে হাঁটুর চোটে পড়েন এমবাপে। যে চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগার কথা ছিল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯ গোল করেছেন তিনি। মৌসুমে মাদ্রিদের শীর্ষ গোলদাতাকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলানো হতে পারে কিনা, এমন প্রশ্নে আলোনসো জানান, ক্লাব কোনো তাড়াহুড়া করবে না। সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এটা এমন একটি সিদ্ধান্ত, যেটা কোচিং স্টাফ, খেলোয়াড় এবং চিকিৎসকদের মধ্যে আলোচনা করে নিতে হবে। আমাদের ঝুঁকির মাত্রা বুঝতে হবে, আমরা কোন অবস্থায় আছি, কী জন্য খেলছি। তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কামিকাজে (বেপরোয়া) হই না। এটা হবে নিয়ন্ত্রিত ঝুঁকি।”আলোনসো জানান, রিয়াল বেতিসের বিপক্ষে গত সপ্তাহান্তের লা লিগা ম্যাচ এবং আতলেতিকোর বিপক্ষে ডার্বি মিস করার পর এমবাপে এখন অনেকটাই ভালো বোধ করছেন আগের চেয়ে। আলোনসো বলেন, ‘সে এখন অনেক ভালো আছে। আতলেতিকোর বিপক্ষে ম্যাচে সে পুরোপুরি প্রস্তুত ছিল না, তাই আমরা তার প্রত্যাবর্তন ত্বরান্বিত করিনি।’তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনায় ছিল ফাইনালে উঠতে পারলে এবং সে কেমন অনুভব করছে তা দেখে, তখন তাকে এখানে আনার বিষয়টি বিবেচনা করব। আজ সে যখন অনুশীলন করবে, তখন আমরা সব তথ্য পাব এবং বুঝতে পারব সে শুরুর একাদশে খেলতে পারবে কি না, নাকি সীমিত সময়ের জন্য নামবে।’ সুপার কাপ জিততে পারলে গত জুনে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে আলোনসোর প্রথম শিরোপা। যা তার ওপর থাকা চাপও অনেকটাই কমাবে।
রোজেনিয়রের স্বপ্নময় শুরু, চার্লটনকে ৫-১ ব্যবধানে হারালো চেলসি
রোজেনিয়রের স্বপ্নময় শুরু, চার্লটনকে ৫-১ ব্যবধানে হারালো চেলসি চেলসির কোচ হয়েই প্রথম অ্যাসাইনমেন্টে লিয়াম রোজেনিয়র শুরুটা করলেন দারুণ এক জয় দিয়ে। চার্লটন অ্যাথলেটিককে ৫-১ গোলে হারিয়ে নতুন কোচের অধীনে দারুণ শুরু করেছে ব্লুজরা। দ্য ভ্যালি স্টেডিয়ামে বিরতির আগমুহূর্তে দুর্দান্ত এক ভলিতে গোলের সূচনা করেন জোরেল হাতো। সেই ব্যবধানে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাড়িয়ে দেন তোসিন আদারাবিওয়ো। চার্লটনের হয়ে মাইলস লিবার্ন এক সময় ব্যবধান কমালেও শেষ পর্যন্ত মার্ক গিউ, পেদ্রো নেটো ও এনজো ফার্নান্দেজের গোল চেলসির বড় জয় নিশ্চিত করে। ম্যাচের শুরু থেকেই উত্তাল ছিল দ্য ভ্যালি। লন্ডনের প্রতিবেশী ক্লাবকে চাপে ফেলতে মুখিয়ে ছিলো গ্যালারির চার্লটন সমর্থকরা। তবে ম্যাচ শুরুর পরপরই গ্যালারিতে এক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতি পড়ে, যা কিছুটা হলেও স্টেডিয়ামের উত্তেজনা কমিয়ে দেয়। এই বিরতি শেষে দ্রুতই নিজেদের ছন্দ খুঁজে নেয় চেলসি। প্রথমার্ধে ৭৭ শতাংশ বল দখলে রেখে ছয়টি শট লক্ষ্যে রাখে। তবে চার্লটনের গোলকিপার উইল ম্যানিয়ন দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। চার্লটনের বক্সের সামনে বাউন্স করা বলের ওপর ঝাঁপিয়ে পড়ে নিখুঁত ভলিতে গোল করেন হাতো। বিরতির পরপরই ম্যাচের ৫০ মিনিটে স্বাগতিকদের দুর্ভোগ বাড়ায় চেলসি। ফাকুন্দো বুয়োনানোট্টের নেওয়া প্রান্তিক ফ্রি-কিক দুর্দান্ত গতিতে নিকট পোস্টে পৌঁছালে তোসিন আদারাবিওয়ো হেডে বল জালে পাঠান। দুই গোল হজমের পর চার্লটন দমে যায়নি। কর্নার থেকে লয়েড জোন্সের হেড ফিলিপ ইয়োরগেনসেন ঠেকালেও ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে গোল করেন মাইলস লিবার্ন। তাতে স্বাগতিক সমর্থকদের মনে স্বপ্ন জাগে প্রত্যাবর্তনের। গোল করেও মাত্র পাঁচ মিনিট পর আবারও গোল হজম করে বিপদে পড়ে চার্লটন। ৬২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর শট থেকে আসা রিবাউন্ডে সুযোগ নিয়ে মার্ক গিউ তৃতীয় গোলটি করেন। এই গোলের হজম করে ভেঙে পড়ে চার্লটনের প্রতিরোধ। এস্তেভাওকে মাঠে নামানোর পর ডান প্রান্তে একের পর এক সুযোগ তৈরি করে চেলসি। ম্যানিয়ন এস্তেভাও ও এনজো ফার্নান্দেজের শট ঠেকালেও লিয়াম ডেলাপ সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ যখন শেষের পথে, দ্য ভ্যালি স্টেডিয়ামে হালকা কুয়াশা ভর করতে শুরু করে। ঠিক সেই সময়ই নৈপুণ্যের ছোঁয়ায় ব্যবধান বাড়ান পেদ্রো নেটো লয়েড জোন্সকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে নিকট কোনায় নিচু শটে জাল কাঁপান। এরপর এস্তেভাওকে বক্সে ফেলে দেওয়ায় গোলরক্ষক উইল ম্যানিয়নের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট থেকে ঠাণ্ডা মাথায় গোল করে এনজো ফার্নান্দেজ চেলসির বড় ৫–১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।