দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স

দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স ঈদ সামনে রেখে আরও বেড়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। ঈদের আগে চলতি মাসের (মার্চ) প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন (২৯৫ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১১.৩৪ কোটি ডলার বা প্রায় ১৩৮৪ কোটি টাকা করে। দেশের ইতিহাসে এর আগে কখনই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত ডিসেম্বরে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাস ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। বাংলাদেশ ব্যাংকের এক সূত্র এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন এক কর্কর্তা জানান, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়ে যায় প্রবাসী আয়ের গতি। একই সঙ্গে কমেছে হুন্ডি ও অর্থপাচার। আবার খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতর কেন্দ্র করে আরও বেশি বেড়েছে রেমিট্যান্স আসার গতিপ্রবাহ। চলতি (২০২৪-২৫) অর্থবছরের আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরে প্রথম আট মাসে এক হাজার ৪৯৪ কোটি ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত অর্থবছরের প্রথম আট মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৫৫ কোটি ডলার। এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে দেশে। এ নিয়ে অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস দুই বিলিয়ন ডলার অতিক্রম করবে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে চীন ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে। বেইজিং জানিয়েছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের পারস্পরিক বিনিময় বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বোআও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেন। উপ-প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের ‘এক-চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেন এবং বলেন, বাংলাদেশ গর্বিত যে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিয়েছে। বাংলাদেশ উন্নয়ন ও জনগণের কল্যাণমূলক প্রকল্পে চীনের সহায়তা চায় এবং চীনের দেওয়া ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১ থেকে ২ শতাংশ-এ কমানোর অনুরোধ জানায়। পাশাপাশি, বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর জন্য প্রতিশ্রুতি ফি মওকুফের আহ্বান জানায়। প্রধান উপদেষ্টা চীনা প্রস্তুতকারকদের বাংলাদেশে শিল্প স্থানান্তর সহজ করার জন্য বেইজিংয়ের সহায়তা চান, বিশেষ করে রেডিমেড পোশাক, ইলেকট্রিক যানবাহন, লাইট মেশিনারি, হাই-টেক ইলেকট্রনিক্স, চিপ উৎপাদন ও সৌর প্যানেল শিল্পে। উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং জানান, চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা দেবে – যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়ার দুই বছর পর পর্যন্ত কার্যকর থাকবে। চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী আরও জানান, মোংলা বন্দর আধুনিকায়ন ও দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্পে চীন অর্থায়ন করবে। তিনি বলেন, চীন গত বছর বাংলাদেশ থেকে আম আমদানির জন্য একটি প্রটোকল স্বাক্ষর করেছে। চীনা কর্মকর্তারা জানান, এই গ্রীষ্মেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। এছাড়া, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন জলজ পণ্য আমদানিরও পরিকল্পনা রয়েছে চীনের, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়ক হবে। চীনা উপ-প্রধানমন্ত্রী জানান, চীন সরকার ও তাদের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি শিক্ষাবৃত্তি প্রদান করবে। বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়ন করছে। চীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি মহাসাগরগামী জাহাজ ক্রয়ে অর্থায়ন করবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপকে উৎসাহিত করতে চীন সহযোগিতা করবে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে পৌরসভার চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নিবার্হী কর্মকর্তা মামুন অর রশিদ, একাউন্টস অফিসার আহসান হাবিব, গোলাম ফারুক, গোলাম মোস্তফা, উপজেলা ট্যাগ অফিসার আব্দুল মতিনসহ আরও অনেকে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ৪৬ দশমিক ২১০ মে.টন চাল বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে যাকাতের নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে যাকাতের নগদ অর্থ বিতরণ পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ২ হাজার ৪০০ মানুষের মাঝে ১৫০০ টাকা করে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যানপুরে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর বাসভবনের পিছনে চাতালে এসব নগদ অর্থ বিতরণ করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাহবুব আলম সিআইপি। অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন ‘এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার আলহাজ্ব সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক ( প্রশাসন ও মানব সম্পদ) মোঃ রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন,একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম , কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লা বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নগদ অর্থ বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের টিম সহায়তা করে।

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি শিবগঞ্জে অগ্নিকা-ে আমের আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আড়ৎ মালিক উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিভাতে গেলেও সক্ষম হতে পারিনি। তবে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনার আগের সব পুড়ে যায়। আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। নিজ বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বলেন, প্রতি বছর ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকমে সংসার চালায়। আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী। এতে আমি একেবারের নিঃশ^ হয়ে পড়েছি। আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আড়ৎ মালিক জানিয়েছেন, তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। তবে প্রাথমিক ধারণা- লাখ টাকার ক্ষতি হয়েছে তার। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন   যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ভোরে তোপধনি এবং সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পূষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল ৯টায় শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা, সিভিল সার্জন ডা. একে.এম.শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা তরিকুল আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রাহিমসহ অন্যান্যরা। এছাড়াও বিশেষ প্রার্থনা, সড়ক সজ্জিতকরণ, ভবন আলোকসজ্জা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, এতিমখানা, জেলখানা, বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার, মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদর্শণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী এবং সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ৬ এপ্রিল রবিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে এ সময় পণ্য লোড-আনলোড, গুদামজাত, পরিবহনের মত কিছু আভ্যন্তরীন কার্যক্রম চালু থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন যৌথভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। ইতমধ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপ পত্রের মাধ্যমে বন্দর কার্যক্রম বন্ধের বিষয়টি দুই দেশের সকল সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষকে জানিয়ে দিয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, টানা ৯ দিন ছুটির মধ্যে আগামী ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ মার্চ রোববার থেকে শুরু হবে টানা ৮ দিনের ঈদের ছুটি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, বন্দর বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতে গমন প্রতিদিনই যথারীতি চালু থাকবে।

আলিয়ার সঙ্গে কেন রোমান্স করতে চান না ইমরান হাশমি?

আলিয়ার সঙ্গে কেন রোমান্স করতে চান না ইমরান হাশমি? অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘মার্ডার’। মহেশ ভাট প্রযোজিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি। সিনেমাটিতে তাদের রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল। মূলত, এরপরই বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন অনেক নায়িকার সঙ্গে। আলিয়া ভাটের সঙ্গেও রোমান্সের প্রস্তাব দেওয়া হয়েছিল ইমরান হাশমিকে। তবে তা প্রত্যাখান করেন এই তারকা অভিনেতা। ২০১৬ সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশমিকে। এক সাক্ষাৎকারে এই প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করেন তিনি। ইমরান হাশমি বলেছিলেন, “আমি ভাই হিসেবে তার সঙ্গে কাজ করতে পারি, অন্য কোনো কিছু আমাকে পীড়া দেবে। আমি আমার কাজিনের সঙ্গে রোমান্স করতে পারি না। আমার মনে হয় না এমনটা কেউ করেছে, এটা অস্বস্তিকর।” ব্যক্তিগত জীবনে ইমরান হাশমি ইসলাম ধর্মের অনুসারী। আলিয়া ভাট হিন্দু ধর্ম অনুসরণ করেন। এসব সমীকরণ মিলিয়ে কেউ কখনো ভাবতেই পারেননি আলিয়া ভাট-ইমরান হাশমি সম্পর্কে চাচাত ভাই-বোন। আলিয়া ভাট-ইমরান হাশমির সম্পর্কের যোগসূত্র কোথায়? টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ইমরান হাশমির দাদি মেহেরবানু মোহাম্মদ আলী (পূর্ণিমা দাস ভার্মা নামে জনপ্রিয় ছিলেন)। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও মুকেশ ভাটের মা শিরিন মোহাম্মদ আলীর বোন মেহেরবানু। শিরিন-মেহেরবানুর মা ছিলেন লখনৌর বাসিন্দা এবং তিনি একজন মুসলিম ছিলেন। আর তাদের বাবা ছিলেন তামিল ব্রাহ্মণ রাম শেষাদ্রি আয়াঙ্গার। আলিয়া ভাট মহেশ ভাটের কন্যা। মহেশ ভাট ইমরান হাশমির কাকা আর আলিয়া তার চাচাত বোন। মেহেরবানু প্রথমে ইমরান হাশমির দাদা সৈয়দ শওকত হাশমিকে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে ভেঙে যায়। পরে প্রযোজক-পরিচালক ভগবান দাস ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেহেরবানু বা পূর্ণিমা দাস বলিউডের বিখ্যাত অভিনেত্রী ছিলেন। দাদির পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখেন ইমরান হাশমি। ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা ২০২৩ সালের ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা। তা ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’, ‘গ্রাউন্ড জিরো’, ‘আওয়ারাপান টু’ সিনেমার কাজও ইমরান হাশমির হাতে রয়েছে।

ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী

ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করেছেন তরুণ অভিনেত্রী ঊর্মী আহমেদ। ‘বউ ভাড়া হবে’ ‌ও ‘সানগ্লাস ফ্যামিলি’ শিরোনামের নাটক দুটির একটি প্রচার হবে চ্যানেল আইতে, অন্যটি আরটিভিতে। মোশাররফ করিম তার ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর বিপরীতে কাজ করেছেন। তার মধ্যে অনেক নতুন অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধে কুড়িয়েছেন প্রশংসা। সেই তালিকায় যুক্ত হলেন ঊর্মী। এই তরুণ অভিনেত্রী বলেন, “এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মো. জাকিউল ইসলাম রিপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। মোশাররফ করিম ভাইয়ের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের ব্যাপার।” মোশাররফ করিমের প্রশংসা করে ঊর্মী বলেন, “অনেক কিছু শিখেছি, জেনেছি। তিনি খুবই মিশুক। নতুনদের জন্য খুবই হেল্পফুল মোশাররফ করিম ভাই। তার সঙ্গে কাজ করে আমার দারুণ লেগেছে। মন দিয়ে দুটি নাটকের কাজ করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।” বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামের ‘মেঘবালিকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে ঊর্মী আহমেদের। এরপর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন। ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ‘লাভ অ্যান্ড রিভেঞ্জ’, ‘মুক্তি’, ‘শুভযাত্রা’, ‘বাবার সম্বল’, ‘বাবা আর নেই’, ‘প্রবাসী ছেলের কোরবানি’, ‘বয়রা বউ শাশুড়ি’, ‘নিঃশ্বাস’, ‘অসহায় বউ’, ‘প্রবাসী তিন বউ’, ‘বৃষ্টি এলো প্রেম এলো’ প্রভৃতি। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঊর্মী। রায়হান রাফি নির্মিত ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন তিনি। তার অভিনীত ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তারা। বুধবার (২৬ মার্চ) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর খবরে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বার্তায় তিনি বলেছেন, “জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।” তিনি আরো বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমুখী। আমাদের সহযোগিতার মধ্যে রয়েছে বাণিজ্য, বহুমুখী সংযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষে সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্র।” বার্তায় তিনি জানান, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ও এসএজিএআর (অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা ও প্রবৃদ্ধি) মতবাদ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।” তিনি আরো বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে, যা বিভিন্ন ক্ষেত্রেই বিকশিত হয়েছে। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে এই অংশীদারিত্বকে আমরা এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’