মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১০

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১০ মিয়ানমারের জোড়া ভূমিকম্পে ১০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রাপ্ত ছবিতে ক্ষয়ক্ষতির যে মাত্রা দেখা গেছে, তাতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম খিত তিথের বরাত দিয়ে চীনা দৈনিক সিজিটিএন এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪।  খিত তিথ জানিয়েছে, মান্দালয়ে একটি মসজিদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে সরকারি কোনো সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদ্ধার তৎপরতা চালাতে সামরিক জান্তা সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিদো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তদন্ত করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ সমন্বয় শুরু করবেন বলে জানিয়েছেন।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল তামিম ইকবালের শারীরিক অবস্থা কী, তিনি বাসায় ফিরবেন কখন- এসব নিয়ে ছিল নানার জল্পনা-কল্পনা। তবে সেসব অনিশ্চয়তা আর উৎকণ্ঠার অবসান হয়েছে। সবাইকে কিছুটা আশ্বস্থ করে বাসায় ফিরেছেন তামিম।  আজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পরপরই এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসায় ফিরে গেছেন তামিম। সেখানেই পারিবারিকভাবে তার চিকিৎসা চলমান থাকবে। তামিমের বাসায় ফেরার সংবাদ কেন গুরুত্বপূর্ণ ভক্তদের কাছে? কারণটা জটিল নয়, প্রিয় তারকা বাসায় গেছেন মানেই হলো সংকট কেটে গেছে। এখন শুধু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পালা। আগে গেল সোমবার এর আগে গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় মোহামেহান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের। পরিস্থিতি জটিল হলে দ্রুত তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই তামিমের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করানো হয়। স্টেন্টিংয়ের মাধ্যমে দ্রুত ব্লক পড়া ধমনীতে রিং পরানো হয়। এরপর আস্তে আস্তে শঙ্কা কাটতে শুরু করে। ওইদিন বিকালের দিকে হাসপাতালের ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে জানান, তামিম ইকবাল পুরোপুরি শঙ্কামুক্ত নন। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। পরদিন মঙ্গলবার (২৫ মার্চ) তামিমকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তিনদিন সেখানে থাকার পর আজ বাসায় ফিরলেন দেশসেরা ওপেনার।

তামিমের ধূমপানের কথা প্রকাশ করে ক্ষমা চাইলেন দুই চিকিৎসক

তামিমের ধূমপানের কথা প্রকাশ করে ক্ষমা চাইলেন দুই চিকিৎসক তামিম ইকবালের চিকিৎসা নিয়ে সবাই সন্তুষ্ট, হোক সেটি কেপিজে হাসপাতাল কিংবা এভারকেয়ার হাসপাতাল। দেশবরেণ্য ক্রিকেটার তামিমের চিকিৎসার কোনোই ত্রুটি হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে সুস্থ করে তুলতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন। সৃষ্টিকর্তার দয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তামিম এখন ভালোর দিকে। এরই মধ্যে জানা হয়ে গেছে, তামিম এভারকেয়ার হাসপাতালে ৭২ ঘণ্টা থাকার পর আজ শুক্রবার দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএসে নিজ বাসায় ফিরে গেছেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে এভারকেয়ার হাসাপাতালের দুই জন সিনিয়র ও নামী চিকিৎসকের অপেশাদার ও অদূরদর্শী আচরণ নিয়ে দেশব্যাপী একটা অসন্তোষ তৈরি হয়েছে। তাদের আচরণ অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি। কী করে নেবেন? এভারকেয়ার হাসপাতালের দুই জন সিনিয়র চিকিৎসক সাহাবউদ্দীন তালুকদার ও আরিফ রহমান যে সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিয়েছেন, তামিম ধূমপান করেন এবং তিনি এভারকেয়ার হাসপাতালে এসেও ধূমপান করতে চেয়েছেন। দুই জন নামী, দক্ষ, অভিজ্ঞ ও সিনিয়র চিকিৎসকের এমন অপেশদার আচরণকে অনেকেই ভালো চোখে দেখেননি। অনেকের মত, দেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমানের মতো দায়িত্বশীল চিকিৎসকের মুখে ‘তামিম ধূমপান করেন, এভারকেয়ারে এসেও ধূমপান করতে চেয়েছেন, বলার পরও ধূমপান ছাড়তে অনীহা’- এমন কথা শুনে বিরাগভাজন হয়েছেন। দেশের অগণিত তামিমভক্ত, ক্রিকেট ও ক্রীড়া অনুরাগীরা মনে করেন, চিকিৎসকরা অপেশাদার মানসিকতার পরিচয় দিয়েছেন। তামিমের মতো একজন ক্রিকেটারের পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের কথা চিন্তা করে ধূমপানের প্রসঙ্গ সরাসরি না বললেই ভালো হতো।  অবশেষে ২৪ ঘণ্টা না যেতেই ওই দুই চিকিৎসক সংবাদ সম্মেলনে এসে তামিমের ধূমপানের বিষয়টি প্রকাশের জন্য ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।  শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও আরিফ রহমান দুঃখ প্রকাশ করেন। প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার বলেন, ‘তামিমের শারিরীক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ধূমপানের প্রসঙ্গ চলে আসে। ধূমপান যে হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা জানাতে গিয়ে ভুলবশত তামিমকে সম্পৃক্ত করার জন্য দুঃখিত। আমি আসলে ধূমপানটা হৃদরোগীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বলে বোঝাতে গিয়ে তামিমকে জড়িয়ে ফেলেছিলাম। সেজন্য দুঃখিত। এভারকেয়ার মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান বলেন, ‘ধূমপানের বিষয়টি সামনে এনে আমরা বুঝতে পেরেছি, দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক জীবন ও গোটা ক্যারিয়ারের জন্য একটা নেতিবাচক বার্তা দিয়েছে। বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। আমি ও স্যার সাহাবউদ্দীন তালুকদার আন্তরিকভাবে দুঃখিত। আমরা তামিম ভাই এবং তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যেন দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন।’

বাংলাদেশ ও চীনের মধ্যে ৯ চুক্তি-এমওইউ স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের মধ্যে ৯ চুক্তি-এমওইউ স্বাক্ষর বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার (২৮ মার্চ) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষর করা হয়। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সমঝোতা স্মারকগুলোর মধ্যে আছে—দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান এবং গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচটি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সেগুলো হলো—বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

ব্যাংককে ভূমিকম্পে ৩০তলা ভবনধসে আটকা পড়েছে ৪৩ জন

ব্যাংককে ভূমিকম্পে ৩০তলা ভবনধসে আটকা পড়েছে ৪৩ জন চীন, থাইল্যান্ড এবং মিয়ানমারে স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমার। স্থানীয় সময় শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। খবর বিবিসি, এএফপি। এদিকে শুক্রবার ব্যাংককে সরকারি অফিসের নির্মাণাধীন একটি ৩০তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবনধসে পড়ে। এতে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন বলে পুলিশ ও চিকিৎসকরা নিশ্চিত করেছেন। শক্তিশালী ভূমিকম্পে পুরো শহর কেঁপে উঠেছে।  ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর থাই রাজধানীর উত্তরে অবস্থিত ওই ভবনটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। শক্তিশালী ওই ভূমিকম্পের পর থাই কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। প্রধানমন্ত্রী পাতোংতার্ন সিনাওয়াত্রা এ তথ্য নিশ্চিত করেছেন। নেপিদো থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে সেখানে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে। ব্যাংকক থেকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে। চীনের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন। থাইল্যান্ডের তুলনায় মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি হয়। ১৯৩০ সাল থেকে ১৯৫৬ সালের মধ্যে দেশটিতে ৭ মাত্রার ছয়টি ভূমিকম্প আঘাত হানে যার সবগুলোই ছিল সাগাইং ফল্টের কাছে। ভূপৃষ্ঠের নিচের ওই ফাটল দেশটির মাঝ বরাবর চলে গেছে। থাইল্যান্ড মূলত ভূমিকম্পপ্রবণ অঞ্চল নয়। কিন্তু সেখানে অনুভূত হওয়া প্রায় সব ভূমিকম্পের উৎপত্তিস্থল হয় প্রতিবেশী মিয়ানমার।

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সঙ্গে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এছাড়া মনাকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ ওঠে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অবৈধ বালু উত্তোলন ও ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলন ও ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন তিনটি ইউনিয়নের জনসাধারণ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আলাতুলী, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ে বসবাস করছি। পানি উন্নয়ন বোর্ড ২০১৪ থেকে ২০১৬ সালে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বালু উত্তোলনের ফলে বাঁধের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলাকা ভাঙনের মুখে পড়েছে। তারা আরো বলেন, এরই মধ্যে নদীর বাঁধ ভেঙে বেশ কিছু বসতবাড়ী, স্কুল, মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা মতিউর রহমান কায়সার, আব্দুল আলিম, মো. কাওসার, আব্দুল জলিল, মাসুদ রানাসহ অন্যরা। মানববন্ধন শেষে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন করে ইজারা না দেয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫টি ঈদগাহে এবার নামাজ

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫টি ঈদগাহে এবার নামাজ এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এই তথ্য জানা গেছে। তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও জানা গেছে। এদিকে এবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ঈদের জামায়াত হবে না। তবে এবার জেলা ও উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। অন্যদিকে সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, ফকিরপাড়া মসজিদ ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা, কেমন আছেন অভিনেত্রী

ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা, কেমন আছেন অভিনেত্রী বলিউড তারকা ঐশ্বরিয়া রাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। জানা গেছে, বুধবার (২৬ মার্চ) অভিনেত্রীর গাড়িতে পিছন থেকে একটি বাস এসে জোরে ধাক্কা দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা না গেলেও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেল দুর্ঘটনার কারণে মুম্বাইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে নেমেছেন। বলিউড সূত্রে জানা গেছে, ঘটনার আকস্মিকতায় কিছু হতভম্ব হলেও ঐশ্বরিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিনেত্রী কোনোরকম আঘাত পেয়েছেন বলেও জানা যায়নি। মুম্বাইয়ের খ্যাতিমান ফটো সাংবাদিক বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকেই দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ্যে আসে। সেখানেই দেখা গেল, মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় আচমকাই একটি লাল বাস এসে ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ির পিছনে ধাক্কা দেয়া। সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ির পিছনের অংশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার পাশাপাশি বাসের চালকের সঙ্গেও কড়াভাবে কথা বলতে দেখা যায় তাদের। এরপরই ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই কিছুক্ষণের জন্য থমকে যায় বলিউড এলাকার সেই সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায়। যার ফলে যানজটের সৃষ্টি হয়। যদিও ওই বাস চালকের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করা হয়েছে কিনা, সেই খবর এখনো জানা যায়নি। এ প্রসঙ্গে কোনোরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী কিংবা বচ্চন পরিবারের কোনো সদস্য।

কয়েদির বেশে নিশো, জানা গেল কারণ

কয়েদির বেশে নিশো, জানা গেল কারণ ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশোকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশিই। বিশেষ করে, যখন থেকে বড়পর্দায় আগমন ঘটে অভিনেতার। প্রথম ছবি ‘সুড়ঙ্গ’তে কাজ করার পর সিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন নিশো। এর দুই বছর অপেক্ষার পর নতুন ‘দাগি’ ছবিতে আগমন তার। ছবির প্রচারণায় আজ (২৭ মার্চ) বিকেলে গুলশানে ‘দাগি’ প্রেস মিট আফরান নিশো কয়েদি পোশাক পরে আসেন। তাকে দেখে সবাই চমকে যান। এ সময় তিনি বলেন, ‘ঈদে আসছে, দেখতে হবে প্রেক্ষাগৃহে গিয়ে।’ সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে ‘দাগি’র টিজার মুক্তি পেয়েছে। নিশোর ভিন্ন রূপ। উঠে আসে জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেতাকে এই লুকে দেখে দর্শক ও ভক্তরা নড়েচড়ে বসেছেন, তা বলার বাকি রাখে না। এর আগের সিনেমাটির টিজার আসার ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক–ভক্তরা। বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারা। জানা গেছে, এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি এই নির্মাতার দ্বিতীয় সিনেমা। সদ্য মুক্তি পাওয়া এই ছবির টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।