অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ

অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ জরুরি অবস্থার জেরে অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করেছেন সাংবিধানিক আদালত। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদালতের রায়ে বলা হয়েছে, ইউন গত বছর সামরিক আইন জারি করে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছেন। রায় ঘোষণার পর ইউনবিরোধীরা পতাকা হাতে রাস্তায় নেমে পড়ে এবং উল্লাস করতে থাকেন।মাঠের উল্লাস দেখে বিবিসির এক সংবাদদাতা বলেন, মনে হচ্ছে যেন দক্ষিণ কোরিয়ার দল বিশ্বকাপ জিতেছে। অপরদিকে, ইউনপন্থিরা এমন খবরে কান্নায় ভেঙে পড়েন। এক যুবক বলেন, “এটা (রায়) বোধগম্য নয়।” আরেক যুবক বলেন, “দক্ষিণ কোরিয়া শেষ।” রায় ঘোষণার পর অভিশংসনের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা জং চুং বলেন, “এটি সংবিধান, গণতন্ত্র এবং জনগণের জন্য একটি বিজয়।” তিনি আরো বলেন, “আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই, যারা গণতন্ত্রের শত্রুকে পরাজিত করেছেন।” এর আগে আইন প্রণেতাদের দ্বারা অভিশংসিত হওয়ার পর ইউনকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হবে কি-না তা নির্ধারণের জন্য আদালত কয়েক সপ্তাহ ধরে অভিশংসন শুনানি করে। পরে আজ প্রেসিডেন্টের অভিশংসন মামলার রায় ঘোষণা করা হয়।  ইউনই প্রথম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের জারি করে বিদ্রোহের অভিযোগে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন।  গত ৩ ডিসেম্বর ইউন সামরিক আইন ঘোষণা করে। হঠাৎ করেই সামরিক শাসন জারি করার পর রাজনৈতিক সংকট তৈরি হয়। তবে সামরিক শাসন জারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রচণ্ড বিরোধিতার মুখে সেটি তিনি বাতিল করতে বাধ্য হন। পরবর্তীতে ইউনের বিরুদ্ধে অভ্যুত্থান উস্কে দেওয়ার অভিযোগ ওঠার পর ১৫ জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হন।

পেঙ্গুইনকেও ছাড় দিলেন না ট্রাম্প

পেঙ্গুইনকেও ছাড় দিলেন না ট্রাম্প বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে পরিণত হয়েছে। ট্রাম্প মানুষবিহীন নির্জন মেরুদ্বীপেও শুল্ক আরোপ করেছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পেঙ্গুইনের মিম ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ার বহির্ভাগে অবস্থিত হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানগুলোর মধ্যে একটি। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের পার্থ থেকে দুই সপ্তাহের নৌকা ভ্রমণের মাধ্যমে এখানে যাওয়া যায়। এই দ্বীপগুলোতে মানুষের শেষ পা রাখা প্রায় ১০ বছর আগে হয়েছিল বলে মনে করা হয়। মানুষ বাস না করলেও এখানে চারটি ভিন্ন প্রজাতির পেঙ্গুইন রয়েছে। ট্রাম্প এই দ্বীপপুঞ্জ থেকে সমস্ত রপ্তানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বৃহস্পতিবার ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাম্প্রতিক বিরোধের সময় ওভাল অফিসে ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির জায়গায় একটি পেঙ্গুইনকে দেখা গেছে। আরেকটি মিমে দেখা গেছে, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় একটি পেঙ্গুইনের দিকে তাকিয়ে আছেন। ট্রাম্পের সাবেক যোগাযোগ উপদেষ্টা ও প্রধান সমালোচক অ্যান্থনি স্কারামুচি রসিকতা করে এক্স-এ এক পোস্টে লিখেছেন,“পেঙ্গুইনরা বছরের পর বছর ধরে আমাদের ঠকিয়ে আসছে।” মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প পুতিনের উপর নয়, পেঙ্গুইনদের উপর শুল্ক আরোপ করেছেন।” হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জই নয়, ব্রিটেনের প্রত্যন্ত ফকল্যান্ড দ্বীপপুঞ্জেও ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অথচ এই দ্বীপে ১০ লাখ পেঙ্গুইন বাস করে।

আইপিএলে দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন কামিন্দু

আইপিএলে দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন কামিন্দু শ্রীলঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে ‘সব্যসাচী ক্রিকেটার’ বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। বাঁ ও ডান—দুই হাতেই সমান দক্ষতায় বোলিং করতে পারেন তিনি। তার সঙ্গে রয়েছে চমৎকার ব্যাটিং দক্ষতাও। গতকাল ইডেন গার্ডেন্সে নিজের সেই অনন্য গুণের পরিচয় দিয়ে আইপিএলে রেকর্ড গড়লেন এই অলরাউন্ডার। ২৬ বছর বয়সী কামিন্দু মেন্ডিস আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাতে বোলিং করার নজির গড়েছেন। তাও আবার নিজের অভিষেক ম্যাচেই! শুধু বোলিং করেই ক্ষান্ত হননি, একটি উইকেটও তুলে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই অলরাউন্ডার। ম্যাচটিতে মাত্র একটি ওভার বল করেন কামিন্দু। ১৩তম ওভারে তিনি তিনটি বল করেন বাঁ হাতে এবং বাকি তিনটি ডান হাতে। ওই ওভারের চতুর্থ বলেই তার শিকার হন কলকাতার তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী, যাকে দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়ে দেন হার্শাল প্যাটেল। তবে এমন ঐতিহাসিক কীর্তির দিনে জয় ধরা দেয়নি কামিন্দুর দলের হাতে। কলকাতার কাছে ৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট হাতেও কামিন্দু রেখেছেন অবদান—দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন তিনি। শৈশব থেকেই দুই হাতে বোলিংয়ের অভ্যাস শৈশব থেকেই দুই হাতে বোলিংয়ের অভ্যাস গড়ে তোলেন কামিন্দু মেন্ডিস। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই বিশেষ দক্ষতা দেখিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর জাতীয় দলেও তা অব্যাহত রাখেন। ২০২3 সালে ভারতের দুই তারকা ব্যাটার সূর্যকুমার যাদব ও ঋষভ পন্তের বিপক্ষেও দুই হাতে বোলিং করেন তিনি। কামিন্দুই প্রথম নন আন্তর্জাতিক ক্রিকেটে কামিন্দু প্রথম নন যিনি দুই হাতে বল করেছেন। এমন কীর্তির প্রথম নজির পাওয়া যায় ১৯৫৮ সালে, কিংস্টনে অনুষ্ঠিত টেস্টে। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ হানিফ দুই হাতে বল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচেই ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স খেলেছিলেন ঐতিহাসিক ৩৬৫ রানের ইনিংসটি, যা ১৯৯৪ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। এছাড়া ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করে নজর কাড়েন শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে, যিনি পরবর্তীতে বাংলাদেশের নারী দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেন। দুই হাতে বোলিং করা এমন বিরল প্রতিভার আধিকারী কামিন্দু মেন্ডিস এখন শুধুই নজর কাড়ছেন না, বরং ক্রিকেট ইতিহাসে নিজের আলাদা জায়গাও করে নিচ্ছেন।

সালমানের ‘সিকান্দার’ ৫ দিনে কত আয় করেছে

সালমানের ‘সিকান্দার’ ৫ দিনে কত আয় করেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ আশানুরূপ আয় করতে পারছে না। ৫ দিনে মাত্র ১০০ কোটির কাছাকাছি পৌঁছেছে সিনেমাটি। বৃহস্পতিবার আরও বেশ কিছুটা আয় কমেছে এ সিনেমার। ঈদ উপলক্ষে গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। দেখতে দেখতে ৫ দিন অতিক্রম করেছে। মুক্তির পর প্রথম বৃহস্পতিবার বক্স অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে এটি। আর সেই অংকের সঙ্গেই ‘সিকান্দার’ সিনেমার মোট আয় গিয়ে পৌঁছেছে ৯০ কোটি রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি টাকার বেশি। ঈদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। উৎসবের মৌসুম অন্যদিকে ভারতজুড়ে সাপ্তাহিক ছুটি সত্বেও ‘সিকান্দার’ সালমানের অন্য সিনেমার মতো শুরুটা ভালো হয়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ ২৬ কোটি রুপি ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি রুপি। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও কমেছে। ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বলেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। ‘সিকান্দার’র প্রযোজক নাদিয়াওয়ালা গ্র্যান্ডসনের পক্ষ থেকে এদিন ইনস্টাগ্রামে সিনেমার বিশ্বজুড়ে আয়ের পরিমাণ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে মুক্তির পর প্রথম চার দিনে এটি ১৫৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। তারা এও জানিয়েছেন যে চতুর্থ দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৩ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। আর ভারতের বাইরে ৩ কোটি ৫০ লাখ টাকা রুপি আয় করেছে। তৃতীয় দিনের তুলনায় এ আয় যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না। ‘সিকান্দার’ নির্মাণ করেছেন এ আর মুরুগাদোস। সিনেমাটিতে সালমান খান ছাড়াও রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার প্রধান উপদেষ্টার

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার প্রধান উপদেষ্টার  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকে নরেন্দ্র মোদীর হাতে আলোকচিত্রটি তুলে দেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তিনি জানান, পারস্পরিক আলোচনায় প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক কথাবার্তা, সীমান্ত হত্যা, দুই দেশের মধ্যে গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। প্রেস সচিব জানান, পারস্পরিক আলোচনায় প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক কথাবার্তা, সীমান্ত হত্যা, দুই দেশের মধ্যে গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে কথা বলেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়।

বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান

বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব নিতে যাচ্ছে। এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বাড়ানো। থাইল্যান্ডের ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষে এই হস্তান্তরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সাত সদস্যের আঞ্চলিক ব্লক: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের নেতারা ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ থিমের অধীনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছেন। যারা এই বছরের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে, বাংলাদেশ সেই থাইল্যান্ডের কাছ থেকে সভাপতিত্বের দায়িত্ব নেবে। বিমসটেকের সনদ অনুসারে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চেয়ারম্যানের পদ বর্ণানুক্রমিকভাবে আবর্তিত হয়। এই স্থানান্তর অনুষ্ঠানটি একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে চিহ্নিত করা হবে। সেখানে থাই প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্য রাখবেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার মেয়াদকালে ব্লকের জন্য দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। শুক্রবার শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের একটি প্রতীকী গ্রুপ ছবির মাধ্যমে। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, বিদায়ী বিমসটেক সভাপতি স্বাগত ভাষণ দেন। মিয়ানমার এবং থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য বিমসটেক নেতারা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তাদের দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি দেন। সকালে, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থাই বিশিষ্ট ব্যক্তিদের সাথে একটি উচ্চ পর্যায়ের প্রাতঃরাশের বৈঠকে যোগ দেন। সেখানে বিমসটেক কাঠামোর মধ্যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ঢাকার বিআইএমএসআরইসি সচিবালয় সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ নেতৃত্বের দায়িত্বে থাকায়, দেশটি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সুবিধা, অবকাঠামোগত সংযোগ এবং জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির ওপর মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, নতুন বিমসটেক চেয়ার এখন সংগঠনের এজেন্ডা পরিচালনার জন্য কাজ শুরু করবে, যাতে নিশ্চিত করা যায় যে, আঞ্চলিক ব্লকটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বাড়াতে কৌশলগত ভূমিকা পালন করে চলেছে।

৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে রিয়াল

৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে রিয়াল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনাল প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিল মঙ্গলবার (০১ এপ্রিল) দিবাগত রাতে ফিরতি লেগে ঘরের মাঠে অনায়াস জয় পাবে লস ব্লাঙ্কোসরা। কিন্তু সবার ভাবনা আর কল্পনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিলো সোসিয়েদাদ। কয়েক দফা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তারা অতিরিক্ত সময় পেরিয়ে ৪-৪ গোলে ড্র করে রিয়ালের সঙ্গে। প্রথম লেগে জয় পাওয়া রিয়াল দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনালে নাম লেখায় ১২০ মিনিট শেষে। এদিন ম্যাচের ১৬ মিনিটেই লিড নেয় সোসিয়েদাদ। এ সময় হেডে পাবলো মারিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন সোসিয়েদাদের আন্দের বার্নেছেয়া। ৩০ মিনিটের মাথায় ভিনিসিউস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের সামনে পেয়ে যান এন্ড্রিক। তখন তার সামনে ছিলেন কেবল সোসিয়েদাদের গোলরক্ষক। তার মাথার ওপর দিয়ে বল মেরে গোল করে সমতা ফেরান এন্ড্রিক। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৭২ মিনিটে ডেভিড আলবা নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। তাতে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০ মিনিটে মাইকেল ওয়ারজাবাল গোল করে ব্যবধান ১-৩ করে ফেলেন। তবে ৮২ মিনিটে ভিনিসিউস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল থেকে জুদ বেলিংহ্যাম গোল করে ব্যবধান কমান (২-৩)। আর ৮৬ মিনিটে ওরেলিয়াঁ চুয়ামেনি গোল করে সমতা ফেরান (৩-৩)। তাতে ধরা নেওয়া হচ্ছিল রিয়াল দুই লেগ মিলিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে। কিন্তু যোগ করা সময়ে (৯০+৩) সোসিয়েদাদের ওয়ারজাবাল নিজের জোড়া গোল পূর্ণ করে আবারও দলকে এগিয়ে নেন (৩-৪)। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতা থাকায় অতিরিক্ত সময়ে যায় ম্যাচ। আর সেই অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটের মাথায় অ্যান্তোনিও রুদিগার কর্নার থেকে আসা বলে হেড নিয়ে জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন দলের সেমিফাইনাল। এ নিয়ে ৪১তম বারের মতো কোপা ডেল রের সেমিফাইনালে উঠলো রিয়াল। সবশেষ ২০২২-২০২৩ মৌসুমে তারা ফাইনাল খেলেছিল এবং ২০তম শিরোপা জিতেছিল এই টুর্নামেন্টের শিরোপা। অন্যদিকে সোসিয়েদাদ সবশেষ ২০১৯-২০২০ মৌসুমে ফাইনাল খেলে দ্বিতীয় শিরোপা জিতেছিল। রিয়াল মাদ্রিদ ২৬ এপ্রিলের ফাইনালে হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা নতুবা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে পাবে। প্রথম লেগে বার্সা ও অ্যাটলেটিকো ৪-৪ গোলে ড্র করেছে। আজ অ্যাটলেটিকোর মাঠে ফিরতি লেগের লড়াইয়ে নামবে তারা।

ওয়ানডে সিরিজও হারল পাকিস্তান

ওয়ানডে সিরিজও হারল পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও শোচনীয় পরাজয় বরণ করল পাকিস্তান।  তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৯২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রানের মধ্যেই হারায় তিন উইকেট। এরপর ৩২ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় রিজওয়ানের দল। তবে ফাহিম আশরাফ ও নাসিম শাহর লড়াকু ইনিংসের কারণে পাকিস্তান অন্তত ২০৮ রান পর্যন্ত যেতে পেরেছে।  বুধবার হ্যামিলটনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৮৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। নেপিয়ারে প্রথম ম্যাচে ৭৩ রানে জয়ের পর এ ম্যাচেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ২৯৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় পাকিস্তান। মাত্র ৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক ও বাবর আজম। এরপর ৩২ রানের মধ্যে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার উইকেট হারালে চাপে পড়ে দল। পরিস্থিতি সামাল দিতে ক্রিজে আসেন ফাহিম আশরাফ। তাইব তাহিরের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও তাহির ১৩ রান করে আউট হন। এরপর মোহাম্মদ ওয়াসিমও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৭২ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। কিন্তু এখান থেকে লড়াই চালিয়ে যান ফাহিম আশরাফ। হারিস রউফ, আকিব জাভেদ ও নাসিম শাহকে নিয়ে ১০২ রান যোগ করেন তিনি। নবম উইকেট হিসেবে ৭৩ রান করে আউট হন এই অলরাউন্ডার। দলীয় রান তখন ১৭৪। এরপর নাসিম শাহ শেষ উইকেট জুটিতে দলের স্কোর দুইশ পার করেন। ৪৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। কিউইদের হয়ে বিধ্বংসী বোলিং করেছেন সিয়ার্স। মাত্র ৫৯ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন তিনি। মিচেল হে-র দুর্দান্ত ইনিংস  এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ভালো সূচনা করে। ৬ ওভারে ৫৪ রান তোলে স্বাগতিকরা। তবে এরপর ১৩২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। এসময় দলের হাল ধরেন মিচেল হে ও মোহাম্মদ আব্বাস। দুজন মিলে ৮০ বলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন মিচেল হে, শেষ বলে সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৫ রান, কিন্তু চার মেরে ৯৯ রানেই থামেন তিনি। অপরাজিত থেকে ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এই কিউই ব্যাটার। মোহাম্মদ আব্বাস ৬৬ বলে ৪১ রান করেন, আর টেল এন্ডারদের নিয়ে নিউজিল্যান্ডকে তিনশোর কাছাকাছি নিয়ে যান হে। পাকিস্তানের হয়ে ওয়াসিম জুনিয়র ও সুফিয়ান মুকিম দুটি করে উইকেট শিকার করেন। এভাবে দুই ফরম্যাটের সিরিজেই ব্যর্থতার মুখ দেখল পাকিস্তান, যেখানে ব্যাটিং লাইনআপের দুর্বলতা চোখে পড়ার মতো।

ঘিবলি আর্টে মজলেন অমিতাভ বচ্চনও

ঘিবলি আর্টে মজলেন অমিতাভ বচ্চনও সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইল। সাধারণ মানুষ থেকে তারকা, বাকি নেই কেউই। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই। এবার ‘স্টুডিও ঘিবলি’র খেলায় মাতলেন স্বয়ং বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। গেল রোববার নিয়মমাফিক মুম্বাইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতের নানা ছবি সামাজিকমাধ্যমের পাতায় ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ। তবে এবার তিনি নিজের ঘিবলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন। শুধু ঘিবলি নয়, সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজের ছবি তৈরি করেছেন অমিতাভ। সেই ছবিগুলোও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি। অমিতাভ ছবিগুলো পোস্ট করেন লেখেন, আর ঘিবলি বিশ্বকে হাতের মুঠোয় করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা। এরই সঙ্গে অমিতাভ তার ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি। অমিতাভের ঘিবলি ছবিগুলো সামাজিকমাধ্যমে ছডিয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।