হাইকোর্টে ৪৮ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্টে ৪৮ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৮ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা হতে বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০ টি দ্বৈত বেঞ্চ আর ১৮ টি একক বেঞ্চ রয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

দীর্ঘ ১৫ বছর পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।  দীর্ঘ ১৫ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাড়ে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা পাওনা নিয়েও আলোচনা উঠতে পারে।  বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হতে পারে। চলতি মাসের শেষের দিকে ইসহাক দার ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। বিকেল সাড় ৫ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের বিষয়ে ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।   পাকিস্তানের পররাষ্ট্র সচিব বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।  তারপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগ দিতে বুধবার (১৬ এপ্রিল)  ঢাকায়  আসেন  আমনা বালুচ। ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আবার শুরু হলো।

নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায়

নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায়   চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৩টি থেকে ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স সাথী ব্রিকসকে ৩ লক্ষ এবং মেসার্স তামিম ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।

সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের  কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদ এবং ছয়দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার আমরা সারাদেশে অসহযোগ আন্দোলন করবো। সেই সঙ্গে দেশের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ ব্লকেড করা হবে। কখন থেকে এবং কোথায় এ কর্মসূচি করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষার্থীরা জানান, সময় ও স্থানসহ তাদের কর্মসূচির বিস্তারিত ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে জানানো হবে।

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়ালো

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়ালো দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। এদের মধ্যে মনিরুলের দুই কন্যাসন্তান এবং আব্দুল্লাহিল কাফির ২ বছর বয়সী ছেলেসন্তান ও ৬ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওড়ে ধান কাটতে যান তারা। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বজ্রপাতে মনিরুল ও কাফি নিহত হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. মাইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক নুরতাজ আলম প্রমুখ। এছাড়াও কর্মশালায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ-ফেরত অভিবাসী ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. বাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো. ফারুক, যেখানে তিনি ব্র্যাক ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি “প্রত্যাশা-২” প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মাইনুল হক বলেন, “ব্র্যাকের এমন কার্যক্রম এর আগে কখনো দেখিনি। আজকের এই কর্মশালায় এসে খুব ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারলাম। ব্র্যাকের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা সহায়তা পায়, তবে তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।” তিনি ভবিষ্যতে প্রোগ্রামের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে সাদিকুল ইসলাম বলেন, “আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব যেন প্রত্যাশা-২ প্রকল্পের সেবা বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের কাছে পৌঁছায়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমন উদ্যোগ অভিবাসীদের সচেতন ও উপকৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিদেশে গমনেচ্ছু ও বিদেশ ফেরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ ঘন্টাব্যাপী সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ ৬ দফা দাবিতে ৩ ঘন্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউট শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার বারঘরিয়া চত্বর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট এর সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে অবরোধটি চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর উপর বিস্তৃত হয়ে সেতুর দু’প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। অবরোধ চলাকালীন তীব্র গরমে গুরুত্বপূর্ণ ওই সড়কে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। আটকা পড়ে আমদানী পণ্যবাহী শত শত ট্রাক। অবরোধকালীন ছয়দফা দাবি নিয়ে কথা বলেন সরকারি পলিটেকনিক ইনিষ্টিষ্টিউট শিক্ষার্থী জাহিদ হাসান (কম্পিউটার),আব্দুর রাহিম,মো:পলাশ,মো.মোারসালিন (ইলেকট্রনিক্স) প্রমুখ। তাঁরা বলেন,পলিটেকনিক ইনিষ্টিটিউট সমূহে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতি গ্রহণযোগ্য নয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স আন্তর্জতিক কারিবুলাম ও মানদন্ড অনুযায়ী চার বছর মেয়াদী ইংরেজী মাধ্যমে করতে হবে। সকল প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ গ্রেডে নিয়োগ নিশ্চিত করতে হবে। কারিগরি প্রশাসন কারিগরি জনবল দিয়ে পরিচালনা করতে হবে। সকল শুণ্য পদে নিয়োগ দিতে হবে। কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য একটি টেকনিক্যাল বিশ^বিদ্যালয় স্থাপন করতে হবে ইত্যাদি। এদিকে দুপুর ১টার দিকে মানুষের ভোগান্তির কথা ভেবে ব্যস্ত মহাসড়ক থেকে অবরোধ তুলে নেবার অনুরোধ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। তিনি একটি প্রতিনিধিদলকে জেলা প্রশাসকের সাথে আলোচনায় বসার আহব্বান জানান। এ সময় অবরোধ তুলে নেবার অনুরোধ জানান সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট উপাধ্যক্ষ-১ ওমর ফারুক এবং উপাধ্যক্ষ-২ সেলিম আহমেদ,ইন্সট্রাকটর আজিজুল হক প্রমুখ। এরপর শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে দেখা কওে আলোচনার পর অবরোধ প্রত্যাহার শুরু হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদ এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সংম্লিস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে আলোচনার কথা জানান। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, সকাল ১০টার দিক থেকে মহাসড়কে শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। অবরোধ তুলে নেবার পর দুপুর ২ টা নাগাদ মহাসড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী হয়। দীর্ঘ সময়ে মানুষের ভোগান্তি ও যানজটের সৃষ্টি হলেও ভাংচুর বা কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। অবরোধকালীন পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ হোটেল রেস্তরাঁ শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন হোটেল শ্রমিকরা। সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে হোটেল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন এবং দাবিসমূহ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক দেলুয়ার হেসেন সবুজ, জেলা শাখার সহসভাপতি ইব্রাহিম খলিল, সংগঠনটির পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহসহ অন্যরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, হোটেল শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান, সার্ভিস বহি সংরক্ষণ করা, শ্রমিক রেজিস্টার সংরক্ষণ, মহিলা শ্রমিকদের প্রসুতি কল্যাণ সুবিধা প্রদান, বিশ্রাম বা আহারের জন্য বিরতি, সাপতাহিক ছুটি, মহিলা শ্রমিকদের সীমিত কর্মঘণ্টা ইত্যাদি।

চাঁপাইনবাবগঞ্জে হজ যাত্রীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে হজ যাত্রীদের দুদিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের হজ বিষয়ক দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারের যুগ্ম সচিব ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামি ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার এসএভিপি আবু সাঈদ আব্দুল্লাহ, রাহবারে হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলসসের স্বত্বাধিকারী ও হাব প্রতিনিধি আবুল হোসাইন, জোড়গাছি বায়তুল আতিক জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মাতিনসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে জানানো হয় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এক হাজার একশ আটাশ জন হজযত্রী হজব্রপালনে সৌদি আরব যাবেন। তার মধ্যে ৪২ জন সরকারিভাবে এবং এক হাজার ৮৬ জন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করবেন বলে জানানো হয়।