দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ১৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ১৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।  মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট

৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট ছয় দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফরম কারিগরি ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে। ছয় দফা দাবিতে কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন ঘোষণা ছয় দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফরম কারিগরি ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে। ছয় দফা দাবিতে কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিরাট-আনুশকা!

ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিরাট-আনুশকা! ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সেভাবে অভিনয়ে অনিয়মিত আনুশকা শর্মা। ইতোমধ্যেই বলিউডের এই অভিনেত্রী দুই সন্তানের মা হয়েছেন। এবার নাকি নিজের দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অনুশকা ও বিরাট! ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘বিরুষ্কা’র এই সিদ্ধান্তের পেছনে দুটি কারণ উঠে এসেছে। বলিউড মহলের আলোচনা অনুযায়ী- এক, সাইফ আলি খানের ওপর হামলার পর অনেক তারকা তাদের সন্তানকে সংবাদমাধ্যম, ফটোগ্রাফারদের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন, আলিয়া ভাট। তিনি রাহা কাপুরকে আর সেভাবে প্রকাশ্যে আনছেন না। অথচ, পাপারাজ্জিদের সঙ্গে কাপুরকন্যার যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। দুই, পহেলগাঁওয়ের হামলার ঘটনা বিরাট-অনুশকার মনে ছাপ ফেলেছে সম্ভবত। সত্যিই কি এই দুটি কারণে বিরাট-অনুশকা নিজের দেশের থেকে দূরে? সম্প্রতি মাধুরী দীক্ষিতের পডকাস্টে যোগ দিয়েছিলেন তারা। সেখানে কথায় কথায় উঠে আসে বিদেশে তাদের দ্বিতীয় সংসারের কথা। মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও এই পডকাস্টের সঙ্গে যুক্ত। তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই ‘বিরুষ্কা’র এই সিদ্ধান্ত। নেনের কথায়, সারাক্ষণ সংবাদমাধ্যমের অকারণ উপস্থিতি তাদের স্বাভাবিক জীবন নষ্ট করে দিচ্ছে। বিরাট-অনুশকা দুঃখ করে পডকাস্টে জানিয়েছেন, ইচ্ছে হলেও তারা ফুচকা, ভেলপুরি খেতে বের হকে পারেন না। তাদের দেখলে রাস্তায় ভিড় জমে যায়। একইভাবে তাদের ছেলে-মেয়েকে নিয়েও সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো তাদের ভালো লাগছে না। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই। এ কারণেই তারা লন্ডনে দ্বিতীয় সংসার গড়ে তুলছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-অনুশকা। তাদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই। পেশার কারণে, বিভিন্ন উদযাপনে তারা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। হয়তো এর বেশি কিছু নয়।

‘তাণ্ডব’ করছেন শাকিব খান, সঙ্গী সাবিলা নূর

‘তাণ্ডব’ করছেন শাকিব খান, সঙ্গী সাবিলা নূর দেশ সেরা নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেকেই স্বল্পসময়ে তারকা খ্যাতি পেয়েছেন। অনেক ধরে মিডিয়া পাড়ায় আলোচনা চলছে, শাকিব খানের নতুন নায়িকা সাবিলা নূর। কিছুদিন আগে খবর চাউর হয়, সিনেমাটি থেকে বাদ পড়েছেন সাবিলা নূর। যদিও এ নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ-ই মুখ খুলেননি। এবার সামনে এলো শাকিব-সাবিলার শুটিংয়ের ছবি। ফলে এ জুটিকে নিয়ে নতুন করে চর্চা চলছে।  ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা হিসেবে সাবিলা নূর থাকছেন। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটি অফিসিয়ালি না জানালেও গোপন রাখতে পারেনি। জানা গেছে, ঢাকার এফডিসির পর তাণ্ডবের শুটিং হচ্ছে রাজশাহীতে। আর সেখান থেকেই শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের রোমান্সের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটিতে যে শাকিব খানের পাশে সাবিলা নূর বসা তা স্পষ্টই বুঝা যাচ্ছে। সিনেমাটির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন সাবিলা নূর। মানে আয়নাবাজির নাবিলা, ইধিকা পালের পর ক্যারিয়ারের মোড় ঘুরে যাচ্ছে সাবিলা নূরেরও। সুপারস্টার শাকিব খানের বিপরীতে আগামী ঈদুল আজহায় সিনেমা হল মাতাবেন তিনি।  টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া রসায়ন। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’র পর ‘তাণ্ডব’ দিয়ে বাজিমাত করবেন শাকিব খান। ‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, “নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।” শাহরিয়ার শাকিলের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে

বাবাকে জমি বিক্রির প্রতিদান দিলেন ১৪ বছরের সূর্যবংশী

বাবাকে জমি বিক্রির প্রতিদান দিলেন ১৪ বছরের সূর্যবংশী কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। প্রতিটি সফল মানুষের জন্য এই কথাটা নির্মম সত্য। পরিশ্রম ছাড়া জগতে বড় হওয়া যায় না, নিজেকে ফুটিয়ে তোলা যায় না। মনীষীরা তাই বলেন। প্রতিটি সফল মানুষের সফলতার পেছনে থাকে অনেক ত্যাগ-তিতিক্ষা আর কঠিন সংগ্রামের গল্প। তাদেরতে উতরাতে হয় শতশত পাহাড়, সমূদ্র আর গিরিপথ। বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেও তাই হয়েছে। যেই ১৪ বছরের বালক গতকাল সোমবার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান বনে গেছেন। অনেকেই কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। যে ছেলের গালের রেখায় এখনো শিশুসুলভ মেদ রয়ে গেছে, মেরুদণ্ড এখনো স্থিতিশীল হয়নি, এখনো দেহ গঠনের প্রক্রিয়া চলমান, সেই ছেলে কি না আইপিএলের মতো বড় আসরে নামি দামি বোলারদের পিছিয়ে ভূত বানিয়ে দিয়েছেন! এসবই সম্ভব হয়েছে পরিশ্রম আর ত্যাগের কারণে। মাত্র ১০ বছর বয়স থেকেই যে সূর্যবংশী কঠোর পরিশ্রম করতে শিখে গেছেন, ঘণ্টার পর ঘণ্টা মাঠে পড়েছিলেন, দৈনিক ৬০০ বল খেলেছেন, যে ছেলের দেখা স্বপ্নে বাবাও বিভোর হয়েছেন এবং ছেলের ক্রিকেটীয় স্বপ্নপূরণে জমি বিক্রি করে দিতেও দুইবার ভাবেননি, সফলতা তো তার পায়ের নিচেই লুটিয়ে পড়বে। পৃথিবীর নিয়ম তাই বলে। ছেলে সূর্যবংশী পাটনায় যখন ১৬-১৭ বছর বয়সী নেট বোলারদের মুখোমুখি হয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন, বাবা সঞ্জীব সুর্যবংশী তখন বাড়তি ১০টি টিফিন বক্স নিয়ে যেতেন। এভাবেই কেটেছে চার বছর। তারপরই তো পূরণ হলো আইপিএলে খেলার স্বপ্ন। মাত্র তিন ম্যাচের মাথায় সেই স্বপ্ন পরিপূর্ণতাও পেল। আইপিএলে সূর্যবংশীর ক্যারিয়ারের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। প্রথম বলেই শার্দুল ঠাকুরকে বিশাল ছক্কা হাঁকিয়ে চমক সৃষ্টি করেন তিনি। আর গতকাল সোমবার ৩৮ বলে করেছেন অপরাজিত ১০১ রান (১১ ছক্কা ৭ চার)। এখন পর্যন্ত তিন ম্যাচে ১৫১ রান করেছেন সূর্যবংশী। গড় ৭৫.৫০ এবং স্ট্রাইক রেট ২২২.০৫। গত বছরের আইপিএল মেগা নিলামে বড় চমক ছিল সুর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থানে অন্তর্ভুক্ত করা। ২০১১ সালের ২৭ মার্চ বিহারে জন্ম নেওয়া ব্যাটার ছিলেন আইপিএলে দল পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন তিনি। গত বছর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন সূর্যবংশী। ২০২৪ সালে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিহারের হয়ে টি-টোয়েন্টি অভিষেকও করেন। যদিও প্রথম ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। এছাড়া ২০২৪-২৫ এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৭৬ রান করেছিলেন।

তাইজুলের ৬, কোনো রান না করেই অলআউট জিম্বাবুয়ে

তাইজুলের ৬, কোনো রান না করেই অলআউট জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্টে ৯০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে শেষ উইকেটে আরও কিছু রান যোগ করার আশায় ব্যাট করতে নামে সফরকারীরা। তবে ক্রেইগ আরবিনের দলকে নতুন দিনে কোনো রান করতে দেয়নি বাংলাদেশ। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারানিকে আউট করে দিয়েছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। প্রথম আউট দিতে না চাইলেও বাংলাদেশী ফিল্ডারদের কড়া আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। অর্থাৎ প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হলো জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটিকে স্মরণীয় করে রাখলেন তাইজুল। এর আগে গতকাল সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রত্যাশা ছিল, শুরুর দিকেই জিম্বাবুয়েকে চেপে ধরবে বাংলাদেশ। তবে সেটি পারেনি স্বাগতিকরা। আবার উইকেট পেতে ১০ ওভারের বেশিও অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন সদ্য অভিষেক হওয়া পেসার তানজিম হাসান সাকিব। অফসাইডে এক্সট্রা বাউন্স দিয়ে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটকে (৩৩ বলে ২১) উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তানজিম। ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। চট্টগ্রামে বোলিংয়ে এসেই শিকার ধরেন তাইজুল। ইনিংসের ১৯তম ওভারে দুর্দান্ত এক ডেলিবারিতে উইকেটে সেট হওয়া জিম্বাবুয়ে ওপেনার বেন কারেনকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফেরত যান কারেন। দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি করে জিম্বাবুয়েকে অনেক দূর এগিয়ে দেন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচ। অবশেষে সফরকারীদের জুটি ভেঙেছে নিকোলাস ওয়েলচ রিটায়ার্ড হার্ট হওয়ার ফলে। ১৩১ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি। জিম্বাবুয়ের দলীয় রান তখন ১৬২। এরপর নতুন ব্যাটার ক্রেইগ আরভিনকে আউট করেন স্পিনার নাঈম হাসান। ৩১ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান জিম্বাবুয়ে অধিনায়ক। আরভিনকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান নাঈম। জিম্বাবুয়ের স্কোরকার্ডে ১ রান যোগ হতেই আবারও আঘাত হানেন নাঈম। ডানহাতি স্পিনার এবার আউট করেন আঠার মতো উইকেটে লেগে থাকা শন উইলিয়ামসকে। ১৬৬ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার। ১৭৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওয়েসলে মাদভেরে সেট হওয়ার চেষ্টা করেছিলেন। ৩২ বলে ১৫ রান করে তাইজুলের শিকার হন তিনি। বল গ্লাভসে নিতে গিয়ে বেগ পেতে হলেও বুকে চেপে ধরে আটকে রাখেন উইকেটরক্ষক জাকের আলী। এক ওভার পর তাইজুলের আরেক উইকেট। ওয়েলিংটন মাসাকাদজা ছক্কা হাঁকিয়েছিলেন তাইজুলকে। সেটাই যেন বিপদ ডেকে আনে জিম্বাবুয়ের। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লোয়ার অর্ডার এই ব্যাটার (৬), রিভিউ নিয়েও কাজ হয়নি। ওই ওভারে (দলীয় ৮১তম) ঠিক পরের বলে বোল্ড রিচার্ড এনগারাভা (০)। তাফাজওয়া টিসিগার সঙ্গে দুই রান নিতে গিয়ে মিরাজের থ্রোতে ননস্ট্রাইক এন্ডে রানআউট হন ভিনসেন্ট মাসেকেসা (৮)। অষ্টম উইকেট পতনের পর মাঠে আসেন এর আগে রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলচ। কিন্তু এবার আর টিকতে পারেননি তিনি। তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন ওয়েলচ (৫৪)। বাংলাদেশের হয়ে ৬০ রানে ৬ উইকেট শিকার করেছেন তাইজুল। এটি বাঁহাতি স্পিনারের ১৬তম ফাইফার। এছাড়া নাঈম হাসান ২ ও তানজিম সাকিব নেন ১ উইকেট।

সুরিবানশির রশ্মিতে পুড়ে ছাড়কার গুজরাট

সুরিবানশির রশ্মিতে পুড়ে ছাড়কার গুজরাট অবশেষে জয়পুরে রঙ ছড়াল রাজস্থান রয়্যালস। আরো সুক্ষভাবে বললে ১৪ বছরের এক কিশোরের ব্যাট রাঙাল রাজস্থানকে, একই সাথে সমগ্র ভারতের ক্রিকেটপ্রেমীদের মনকেও। বৈভব সুরিয়াবনশি তার বিষ্ফোরণ ব্যাটিংয়ে ছড়ালেন মুগদ্ধতা ও বিষ্ময়। এই ম্যাচটা হারলেই তার দল রাজস্থানকে ছিটকে পড়তে হতো প্লে’অফের দৌড় থেকে। এমন পরিস্থিতিতে ১৪ বছরের বৈভব গোটা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। প্রথমে ব্যাটিং করা গুজরাট ছুঁড়ে দিয়েছিল ৪ উইকেটের বিনিময়ে ২০৯ রানের বিশাল চ্যালেঞ্জ। সেই লক্ষ্যকে মামুলি বানিয়ে মাত্র ১৫.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় রাজস্থান। কিশোর সুরিয়াবানশি করেন রেকর্ড গড়া এক শতক এই অসাধ্য হেসেখেই সাধন করেছে স্বাগতিকরা। এবারের মৌসুমে টানা পাঁচ ম্যাচ হারার পর জয়ের মুখ দেখল রাজস্থান। পাশাপাশি আইপিএলের ইতিহাসে ২০০ বা তার বেশি রানের লক্ষ্যে সবচেয়ে কম ওভারে সফলভাবে পৌছাল রাজস্থান। টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান ধীরগতিতে শুরু করলেও প্রথম উইকেটে গড়েন ৯৩ রানের জুটি। মাহীশ থিকসানা করে এই জুটি ভাঙেন সুদর্শনকে ৩৯ রানে ফিরিয়ে। তবে রাক প্রান্ত থেকে অধিনায়ক শুভমান ঠিকই আক্রমণ চালিয়ে যান। ৩৩ রানে একটি জীবন পাওয়ার পর তিনি ২৯ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং শেষে সেই থিকসানার দুর্দান্ত এক ইয়র্কারে ৮৪ রানে সাজঘরে ফেরেন। রাজস্থান এরপর দ্রুত আরো দুটি উইকেট তুলে নেয়। ওয়াশিংটন সুন্দর (১৩) এবং রাহুল তেওটিয়া (৯)। তবে গিল এবং বাটলার (২৬ বলে অর্ধশতক) জুটিতে ততক্ষণে শক্তিশালী ভিত পেয়ে যায় গুজরাট। মাহীশ থিক্ষানা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। রান তাড়া শুরু থেকেই রাজস্থান আগুনে ঝড় তোলে। সুরিয়াবাংশি এবং যশস্বী জয়সওয়াল মিলে প্রথম উইকেটে ১৬৬ রানের দুর্দান্ত জুটি গড়েন। তবে সুরিয়াবাংশির অসাধারণ ইনিংসটি আইপিএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ পেসারের এক ওভারে ২৮ রান তোলেন। এরপর ওয়াশিংটন সুন্দরের প্রথম ওভারে নেন ২১ রান। মাত্র ১৭ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা এই মৌসুমে সবচেয়ে দ্রুত। এর মাধ্যমে রাজস্থান তাদের পাওয়ার’প্লের ইতিহাসে সর্বোচ্চ রান (৮৭/০) তোলে। রাশিদ খান দলীয় রান কিছুটা আটকে রাখলেও, সুরিয়াবাংশি ছিলেন সাবলীল। আইপিএলে অভিষিক্ত করিম জানাতের ওভারে তিনটি ছক্কা এবং তিনটি চার মারেন। পরের ওভারেই একটি বিশাল ছক্কা মেরে মাত্র ৩৫ বলে শতরান পূর্ণ করেন। এই ইনিংসে তিনি একাধিক রেকর্ড ভেঙে দেন সুরিয়াবানশি। সবচেয়ে কম বয়সে আইপিএলে শতরান করা ব্যাটসম্যান তিনি। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান (৩৫ বল) করেন। তারচেয়ে কম বলএ এই কীর্তি গড়েছেন কেবল ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের (৩০ বলে)। অন্যদিকে জয়সওয়াল স্থির থাকেন এবং তার সঙ্গীকে সমর্থন দিয়ে যান। তিনি ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং আইপিএলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। যখন মনে হচ্ছিল এই দুই ব্যাটসম্যান ম্যাচ শেষ করে আসবেন, তখন প্রসিদ্ধ কৃষ্ণ একটি দুর্দান্ত ইয়র্কারে সুরিয়াবানশিকে ফেরান। তাঁর ১০১ রানের ইনিংসে ছিল ৭টি চার এবং ১১টি ছয়। নতুন ব্যাটসম্যান হিসেবে নীতিশ রানা এসে একটি বাউন্ডারি মারার পর রাশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে হন। এরপর অধিনায়ক রিয়ান পরাগ মাঠে নেমে ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করে দেন। জয়সওয়াল অপরাজিত থাকেন ৯ চার ও ২১ ছক্কায় ৪০ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। রাজস্থান ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। গুজরাটের বিপক্ষে এরআগে কেউ এত বড় রান সফলভাবে তাড়া করেনি। আগের রেকর্ডটি ছিল কলকাতা নাইট রাইডার্সের, (২০৫ রান)। রাজস্থান ১০ ম্যাচ শেষে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে। গুজরাট টাইটান্স ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ঘটনাটি ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচ দিন কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলিতে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাল্টাপাল্টি পদক্ষেপে ‍উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিদিনই সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল সোমবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ‘ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “২৮-২৯ এপ্রিল রাতে, পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলো বিনা উসকানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।” গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। নয়াদিল্লির অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে ইসলামাবাদ। এর জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে জাতিসংঘ দুই প্রতিদ্বন্দ্বী দেশকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যেন গঠনমূলক পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয়। সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে, দুই দেশই এই অঞ্চল সম্পূর্ণ নিজেদের দাবি করে, তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে।

কানাডায় নির্বাচন: জয়ের পথে মার্ক কার্নির লিবারেল পার্টি

কানাডায় নির্বাচন: জয়ের পথে মার্ক কার্নির লিবারেল পার্টি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি দেশটির ফেডারেল নির্বাচনে জয় পেতে যাচ্ছে।দেশটির পাবলিক ব্রডকাস্টার সিবিসি নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।  সিবিসি নিউজ বলছে, গতকাল ভোটগ্রহণ শেষে এখনও ভোট গণনা চলছে। তাই এখনো পুরোপুরি বলা যাচ্ছে না লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে কিনা। ৩৪৩টি আসলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যেকোনো দলকে ১৭২টি আসন নিশ্চিত করতে হবে। লিবারেলরা এখন পর্যন্ত ১৫৬টি আসন জিতেছে বলে ধারণা করা হচ্ছে। সিবিসি জানিয়েছে, হাউজ অব কমন্সে লিবারেলরা সবচেয়ে বড় দল হতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭২টি আসন থেকেও পিছিয়ে থাকতে পারে। যদি এটি ঘটে তাহলে সম্ভাব্য পরিস্থিতি হলো তারা মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠন করবে, যেখানে তারা অনাস্থা ভোটে টিকে থাকতে এবং সংসদে আইন পাস করার জন্য অন্যান্য দলের সঙ্গে চুক্তি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে কানাডার নাগরিকদের ভোটে দেশটির পার্লামেন্টের ৩৪৩ জন সদস্য নির্বাচিত হবেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭২টি আসনের প্রয়োজন পড়বে। কানাডার আনুমানিক ৪ কোটি ১০ লাখ নাগরিকের মধ্যে ভোটার রয়েছেন ২ কোটি ৯০ লাখ। এরই মধ্যে অগ্রিম ভোট প্রক্রিয়ায় ভোট দিয়েছেন ৭৩ লাখ কানাডীয়। নির্বাচনের হেভিওয়েট দুই প্রার্থী হলেন লিবারেল পার্টির মার্ক কার্নি এবং কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিয়েভ্রে। মার্ক কার্নে গত মাসে জাস্টিন ট্রুডো সরে দাঁড়ানোর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের মোকাবিলা করার জন্য তিনিই সবচেয়ে ভালো বিকল্প। কারণ অর্থনৈতিক টানাপোড়েনের সময় কেন্দ্রীয় ব্যাংকের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পইলিয়েভ্রেও ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, ট্রুডো নেতৃত্বাধীন লিবারেলদের অধীনে এক দশক ধরে দুর্বল হয়ে পড়েছে অর্থনীতি। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক বাণিজ্যনীতির সামনে তা আরও নাজুক হয়ে পড়েছে। তবে, আমেরিকার উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর প্রতি মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত সমালোচনা ক্ষমতাসীন লিবারেল সরকারের প্রতি ভোটারদের জনসমর্থন বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের অনুমান সত্যি হলে, কানাডা ট্রাম্পবিরোধী একটি সরকার পেতে যাচ্ছে।  ইতিমধ্যেই এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, কানাডা ট্রাম্পের আমেরিকার চেয়ে ইউরোপকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বেশি দেখছে। আর এমন পদক্ষেপ নিশ্চিতভাবেই মার্কিন প্রেসিডেন্টকে অস্বস্তিতে ফেলবে।