শিবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

শিবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় শিবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তি শাহিন আকতার, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার ও উপজেলা দুর্নীতি কমিটির সদস্য একেএস রোকনসহ অন্যরা। পরে বিতর্ক প্রতিযোগিতায় রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদালয় দল। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেয়া হয়। এর আগে পৌর চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ সাইকী ওদুদ, জেলা শিক্ষা অফিসার রুবিনা আনিস। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে হলে তাদেরকে পরিবেশ দিতে হবে। আমাদের দেশের বিভিন্ন বিজ্ঞানী নাসাসহ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে এ ভাবে চাঁপাইনবাবগঞ্জ এর শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে যেসব প্রতিভা আছে আমরা যেন সেসব প্রতিভার বিস্ফোরণ ঘটাতে পারি। শিক্ষক ও ছাত্রছাত্রী সবাইকে একত্রে কাজ করে আমাদের সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করতে হবে। দুই দিন ব্যাপী মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন আমিনুল হক আবির ও আশরাফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় বদরুজ্জমান দুরুল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামীর অনুপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত দুরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর হুজরাপুর রেলবাগান এলাকার মৃত ইদু মিস্ত্রী’র ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরক্তি পিপি) ময়েজ উদ্দিন বলেন,২০১৬ সালের ১৮ মার্চ দুপুরে র‌্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরাইনসহ আটক হন দুরুল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একমাত্র মামলা করেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের তৎকালীন ডিএডি বেলাল হোসেন। ২০১৬ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং সদর থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সারোয়ার জাহান শুধু দুরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে আদালত আজ দুরুলকে দোষী সাব্যস্ত করে দন্ড ঘোষণা করেন।

শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রামআদালত বিষয়ক সাত দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এতে প্রশিক্ষক ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও গ্রামআদালতের উপজেলা সমন্বয়ক আমিনুর রহমান। প্রথম দিনে কানসাট ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রামআদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রামআদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ

শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের উপকরণ বতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিল নার্সাার ও বাস্তবায়িত প্রদর্শনীর এইসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা। পরে কালুপুর ও বাঁশবাড়িয়া বিলে মাছের জন্য খৈল, ফিড, রেণু মাছের খাবারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়।

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকহানাদার বাহিনীর হাতে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় গোমস্তাপুর কামারপাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাসের সহধর্মিণী সৌদামিনী দাস এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটি সভাপতি কমল চক্রবর্তী। কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস, নাচোল কলেজের প্রভাষক ড. অজিত কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত, সমাজসেবক রাজকুমার মন্ডল। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, হরিনাম যজ্ঞানুষ্ঠানে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা তাঁতিবাজারের প্রীতম ম-ল, বগুড়ার প্রণতি দেবী, নওগাঁর প্রদীপ চক্রবর্তী, নওগাঁর সজীব দাস ও নওগাঁর নাম কীর্তন।

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় বিনা ধান-২৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরী। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

গোবরাতলায় নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

গোবরাতলায় নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্ট (এইচএসিসিপি)’র মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলুসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াসের খামার পরিদর্শন ইডকল প্রতিনিধি দলের

প্রয়াসের খামার পরিদর্শন ইডকল প্রতিনিধি দলের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ব্ল্যাক বেঙ্গল ছাগল, ডেইরি, শিপ ও ফ্যাটেনিং ফার্ম পরিদর্শন করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)’র প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত খামারটি পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলে ছিলেন- ইডকলের চিফ রিস্ক অফিসার মোহাম্মাদ জাবেদ ইমরান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (বায়োগ্যাস ইউনিট প্রধান) রাশেদ রহমান খান, প্রোডাক্ট ম্যানেজার (গ্রিন বিল্ডিং) এইচএম পলাশ, সিনিয়র অফিসার (ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট) জি এম সাহেদ রাব্বি ও ময়মনসিংহ রিজিয়ন ম্যানেজার সাব্বির হোসেন। সকালে ইডকলের প্রতিনিধি দলকে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাটির প্রধান কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। পরে তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসে ব্ল্যাক বেঙ্গল ছাগল, ডেইরি, শিপ ও ফ্যাটেনিং ফার্ম পরিদর্শনে যান। প্রতিনিধি দল সেখানে বায়োগ্যাস প্লান্ট, আল্ট্রাহাইডেনসিটি আমবাগান, ইরিগেশন ক্ষেত, নেপিয়ার, পাকচং, জাম্বু ঘাসের মাঠ ঘুরে দেখেন। এসময় প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ডিপ্লোমা কৃষিবিদি জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুল উপস্থিত ছিলেন।

নাচোলে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

নাচোলে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন- প্রোগ্রামার অর্গানাইজার বুলবুল আহমেদ, মিজানুর রহমান, ফোরাম সদস্য মনিরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। কর্মশালায় ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মশালায় বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।