অনিশ্চয়তার মুখে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ

অনিশ্চয়তার মুখে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে মাঠে দেখা যাবে ৪৮ দল। তার এশিয়ার শক্তিশালী দল ইরান ইতোমধ্যে নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। কিন্তু মাঠের লড়াই জিতে বিশ্বকাপের টিকিট পেলেও এখন তাদের সামনে এক অনাকাঙ্ক্ষিত প্রতিপক্ষ রাজনীতি ও ভিসা জটিলতা। এই বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফাইনালসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। আর এখানেই শুরু হয়েছে সমস্যা। ওয়াশিংটনের কড়া ভিসা নীতি, সাম্প্রতিক নিষেধাজ্ঞা এবং ইরান-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব একত্রে জটিল করে তুলেছে ইরানের বিশ্বকাপ যাত্রা। চলতি বছরের মার্চে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। কিন্তু ভিসা না পেলে যুক্তরাষ্ট্রে নকআউট পর্বে খেলাই অনিশ্চিত হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে ফিফা ও আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ। বিশ্বকাপের সূচি অনুযায়ী, ইরান যদি ‘গ্রুপ এ’-তে পড়ে, তাহলে প্রাথমিক ম্যাচগুলো হতে পারে মেক্সিকোতে। কিন্তু শেষ ষোলোতে গেলে ম্যাচ পড়বে যুক্তরাষ্ট্রে—যেখানে ভিসা পাওয়া দারুণ কঠিন হয়ে দাঁড়াবে ইরানি খেলোয়াড়দের জন্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল আছে ১২টি দেশের ওপর, যার মধ্যে রয়েছে ইরান। যদিও ক্রীড়াজগতের জন্য বিশেষ ছাড় দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো নিশ্চিত কিছু নয়। ইতিহাস বলছে, আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েনে আগে রাশিয়া ও যুগোস্লাভিয়া যেমন নিষিদ্ধ হয়েছিল ইরানের ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে কি না তা নিয়েই শঙ্কা ফুটবলমহলে। শুধু জাতীয় দল নয়, ভিসা সমস্যা তাড়া করছে ক্লাব ফুটবলেও। ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা সত্ত্বেও তাকে তেহরান থেকে বের করে আনা যায়নি। এখনও পর্যন্ত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কিংবা মার্কিন প্রশাসন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে পরিস্থিতি জটিল আকার ধারণ করলে বিশ্বকাপে ইরানের উপস্থিতি আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছেই।

শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট

শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দুই দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন বাংলাদেশি চলচ্চিত্রে। ঈদ মানেই শাকিবের সিনেমা, আর হলে উপচেপড়া দর্শক। এই সুপারস্টারকে নিয়ে ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করে পোস্ট দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আজমেরী হক বাঁধন। তাতে শাকিব খানের প্রশংসা করে বাঁধন লিখেছেন, “আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।” শ্রদ্ধা জানিয়ে আজমেরী হক বাঁধন লেখেন, “শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে।” শাকিবকে ঘিরে দর্শকদের ভালোবাসার প্রসঙ্গ টেনে বাঁধন লেখেন, “মানুষ তাকে নিঃশর্তভাবে ভালোবাসেন, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন। তার সব কাজের জন্য শুভকামনা রইল।” ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটিতে  আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত। অন্যদিকে ঈদেই মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার’। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার।

৪ দিনে আমিরের সিনেমার আয় ১৩৪ কোটি টাকা

৪ দিনে আমিরের সিনেমার আয় ১৩৪ কোটি টাকা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণায় চমকে যান তার ভক্তরা। এক বছর বিরতি নিয়ে ‘সিতারে জমিন পার’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেন আমির। অবশেষে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরলেন এই তারকা। ২০ জুন মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পার’ সিনেমা। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। চলতি বছরে বেশ কিছু বলিউড সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সিতারে জমিন পার’-এর অবস্থান ৬ষ্ঠ। মুক্তির পর চলচ্চিত্র বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ৩.৫ (৫) রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সিতারে জমিন পার’ আয় করেছে ১০.৬ (নিট) কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২৭ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৮.৭৯ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৯৫.৭৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ১৮ লাখ টাকার বেশি। আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। সিনেমাটিতে আমির খা‌নের সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এতে ১০ জন নতুন মুখ র‌য়ে‌ছেন। তারা হলেন— আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। অভিনয়ের পাশাপাশি সি‌নেমা‌টি প্রযোজনাও করছেন আমির খান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রুপি।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন   শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ওরফে জালাল উদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় কমলাকান্তপুর গ্রামের জুম্মা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর রাত সাড়ে ৯টায় গ্রামের গোরস্থানে নামাজে জানাজা শেষে ওই গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজানসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ঘোড়াপাখিয়া ইউনিয়নে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘোড়াপাখিয়া ইউনিয়নে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাত হোসেন, ইউনিট-১৬ এর আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন ও আসমাউল হকসহ অন্যরা। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী, পুরুষ, ও শ্রেষ্ঠ প্রবীনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে বিদ্যালয় প্রঙ্গনে উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রমীন খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদার করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র সহায়তায় অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নিশাঙ্কার দেড়শ ছাড়ানো ইনিংসে হতাশায় বাংলাদেশ

নিশাঙ্কার দেড়শ ছাড়ানো ইনিংসে হতাশায় বাংলাদেশ ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন পাথুম নিশাঙ্কা। যদিও দুইশর ঘরে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৭ রানে আগামীকাল খেলতে নামবেন। বাংলাদেশ থেকে ১২৭ রানে এগিয়ে আছে তাদের দল। আজ ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ থেমে যায় ৪৯৫ রানেই। ৮৮ বলে ফিফটি হাঁকানো নিশাঙ্কা ১৩৬ বলে পূর্ণ করে নেন দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি। নাঈমের বল সাদমানের হাতে ক্যাচ দিয়ে ৫৪ রানে ফেরেন এই লঙ্কান ব্যাটার। চারে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস নেমেও ভালো শুরু করেন। নিশাঙ্কাকে সঙ্গ দিয়ে এগোতে থাকেন তিনি। হাসানের দারুণ ডেলিভারিতে স্টাম্প এলোমেলো হয়ে যায় তার। ২৫৬ বলে ২৩ চার ও এক ছক্কায় ১৮৭ রান করে ফেরেন তিনি।

নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন   “স্বপ্নের ডানা ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে দৃপ্ত পায়ে আশার আগুন বুকে জ¦ালি” প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। আজ সকালে নয়াগোলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম এই র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এ.পি ম্যানেজার জেমস বিশ^াস, এ.পি প্রোগ্রাম অফিসার সুজন ডেবিড ডে ও শ্যামল হিউবার্ড, হাবিলদার কায়েস উদ্দীন, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ পৌরসভা, বালিয়াডাঙা, ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের, ভাটা ব্যবসায়ী, অটোরিক্সা মালিক, লেদ ব্যবসায়ী, হোটেল মালিক-শ্রমিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় বিদ্যালয় ও এলাকার অভিভাবক ও সুধীবৃন্দ। এ.পি ম্যানেজার জেমস বিশ^াস সভায় জানান, ২০২২ সালের ৪র্থ জাতীয় শিশুশ্রম জরিপে দেখা যায়, বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৯.৯৬ মিলিয়ন শিশু শ্রমে জড়িত আছে। আইএলও এবং ইউনিসেফ এর মতে দারিদ্র্যের হার ১ শতাংশ বাড়লে শিশুশ্রম অন্তত ০.৭ শতাংশ বৃদ্ধি পায়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫৬টি এরিয়া প্রোগ্রাম, ১২ টি গ্রান্ট/পিএনএস প্রকল্প এবং উল্লেখযোগ্য সহযোগী সংস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত ৫০ হাজার ৩০০ শিশুর কাছে পৌছেছে এবং ২ লাখ ৮৩ হাজার শিশুকে পরোক্ষভাবে সহায়তা করছে। এছাড়াও ৩০ হাজার ঝরে পড়া শিশুকেশিক্ষার জন্য স্কুলে ফিরতে, ১৫ হাজার শিশুশ্রমিক ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের এনএফই সেন্টারের মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা ও সহযোগি সংস্থার মাধ্যমে ৫ হাজার শিশুকে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করেছে। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন/স্লাম/ওয়ার্ড/উপজেলা/পৌরসভা ঘোষণার জন্য শিশুশ্রমের অনূকুল পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে, প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, শিশুশ্রম বন্ধ করতে সরকার বিভিন্ন উদ্যৌগ নিয়েছে, যেমন- বিনামুল্যে শিক্ষা ও উপবৃত্তি, অসহায়-দুস্থ-বিধবা-মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বৃত্তিমূলক কারিগরি শিক্ষাব্যবস্থা চালু করেছে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন সহ বিভিন্ন এনজিওদেরও শিশুশ্রম প্রতিরোধে কাজ করতে হবে।

আইনি লড়াইয়ে আবারও হার, ৫৩৯ কোটি রুপি গুনতে হবে বিসিসিআইকে

আইনি লড়াইয়ে আবারও হার, ৫৩৯ কোটি রুপি গুনতে হবে বিসিসিআইকে আইপিএলের দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিলের ঘটনায় আবারও বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সাবেক আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চলমান মামলায় এবার আদালত বিসিসিআইকে দিতে বলেছেন প্রায় ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ। বোম্বে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি এবং রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি পরিশোধ করতে হবে বিসিসিআইকে। কোচি টাস্কার্স কেরালার মালিকানা ছিল এই দুই প্রতিষ্ঠানের হাতে। মূলত ২০১৫ সালে এই মামলার জন্য আদালত যেসব সালিশকারীদের নিয়োগ দিয়েছিলেন, তাদের রায়ই এবার বহাল রাখা হয়েছে। ওই রায়ে বিসিসিআইকে প্রাথমিকভাবে ৫৫০ কোটি রুপি জরিমানা করার কথা বলা হয়েছিল। যদিও সে সময় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে অর্থের বদলে আইপিএলে ফেরার সুযোগ চাওয়া হয়েছিল। বিসিসিআই তখন আপিল করে, যার ফল এসেছে এখন। ২০১০ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয় কোচি টাস্কার্স কেরালা। তবে বিতর্কিতভাবে সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছিল দলটির বিরুদ্ধে। ২০১১ আসরে অংশ নিলেও একই বছর সেপ্টেম্বরে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএল কর্তৃপক্ষ। মূলত নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি ফির ১০ শতাংশ। যার পরিমান প্রায় ১৫৬ কোটি রুপি। এই পরিমান অর্থ জমা না দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমগুলোতে তখন জানানো হয়, মালিকানা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই বিলম্ব ঘটে। এই ঘটনার পর থেকেই শুরু হয় দুই পক্ষের দীর্ঘ আইনি লড়াই, যার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ১৪ বছরেও। বোম্বে হাইকোর্টের সর্বশেষ রায়ের বিরুদ্ধেও বিসিসিআই চাইলে আপিল করতে পারবে। এ জন্য তাদের হাতে সময় আছে ছয় সপ্তাহ।

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান নাচালে কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফী সহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, সম্মাননা হচ্ছে ভালো কাছের মূল্যায়ন। এটা পেলে কাজ আগ্রহ আরো বেড়ে যায় এবং এটা দেখে অন্যরা উৎসাহিত হন। তারাও চেষ্টা করে এবং মনে করে সেও ভালো কাজ করলে সীকৃতি পাবে। এতে করে কৃষদের উৎপাদন আরো বাড়বে এবং নিজস্ব চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারব। তবেই আমাদের দেশ অর্থনৈতিক ভাবে সনির্ভর হবে। তিনি আরো বলেন, এক সময় কোরবানির পশুর জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এখন প্রাণিসম্পদে আমাদের দেশ সয়ংসম্পূর্ণ। এবছর কোরবানির পরেও প্রায় ৩০ লক্ষ কোরবানি উপযোগী পশু রয়েছে। এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ধরনের আয়োজনের জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে এই ধরনের আয়োজন বড় পরিসরে করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে সভাপতির বক্তবে মো. হাসিব হোসেন বলেন, এই সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি। আগামীদিন হয়ে উঠুক মানুষের, আমাদের সকলের, সর্বোপরি বাংলাদেশের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, আমার চাকুরী জীবন শেষ পর্যায়ে। আমি বহু এনজিও’র সাথে কাজ করেছি। কিন্তু প্রয়াস এতো সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করেছে। এখানে প্রাণি, মৎস্য ও কৃষি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। যেটা অন্য এনজিওতে আমার চোখে পড়েনি। তারা আমাদের দিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এবং কৃষি উদ্যোক্তা তৈরি করছেন। আসুন আমরা তাদের পাশে থাকি এবং একসাথে এগিয়ে যাই। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন ও রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারী ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা মোসা. হিরা বেগম। মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা মো. নাহিদ ইসলাম ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম। এছাড়াও কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা মো. সেরাজুল হককে সম্মাননা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খলা ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যরা।