বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনকাকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ। অতিথিদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক আজিজ ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ফয়সাল আজম অপু, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মমেনা খাতুন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সিফাসহ অন্যরা। আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) শাহজামান হক, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, প্রয়াস হসপিটালের ম্যানেজার রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত ৩২৬

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত ৩২৬ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া মৃতদের মধ্যে রাজশাহী বিভাগে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ঢাকা দুই সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৫ জন এবং সিলেটে একজন রয়েছেন। রংপুর বিভাগে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৭ হাজার ৭৪৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে আট হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের।

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় পলাতক আসামী গ্রেপ্তার

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় পলাতক আসামী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের দুই পৃথক অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামী এবং একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গত ৯ জুন গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামে বাশেদ আলী হত্যা মামলার আসামী একই গ্রামের এসলাম ওরফে ঝাটুর ছেলে মেসবাঊল হককে আজ ভোররাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, গতরাতে গ্রেপ্তার হয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী দর্জিপাড়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে বাবু। আজ দুপুরে র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সুযোগে পূর্ব শত্রুতার জেরে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করা হয় বাশেদ আলীকে। এঘটনায় নারীসহ আরও দুজন গুরুতর আহত হন। এ ব্যাপারে নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করলে র‌্যাব বগুড়া সদরের কমলপুর ছঘরিয়া মারকালজুর উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে মেসবাউলকে গ্রেপ্তার করে। র‌্যাব আরও জানায়, শিবগঞ্জের মনাকষা এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার হয়। গ্রেপ্তারদের সংশ্লিস্ট থানায় হস্তান্তকরা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. হাসানুজ্জামান প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-০১ এ অবস্থিত প্রয়াস এগ্রো’র ফুড প্রসেসিং প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শন দলে আরো ছিলেন, ডেপুটি উপ-প্রকল্প পরিচালক, এস আমিনুজ্জামান ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের শষ্য বিশেষজ্ঞকৃষিবিদ ড. জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর টীম লিডার আহম্মেদ ফ্রান্স ও প্রয়াস এগ্রোর কর্মকর্তাবৃন্দ। পরে প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর পরিবেশনায় গান ও গম্ভীরা উপভোগ করেন এবং রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন।

ভোলাহাটে ৯৭০ জনের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। এসময় প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ন কবির ও আরডিও সবুজ আলী। এ সময় উপজেলার মোট ৯’শ ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ সব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে ইরান

পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে ইরান ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করেছে। বুধবার বিলটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের সাথে সম্প্রতি যুদ্ধ শেষ হওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের দীর্ঘদিনের শত্রু দাবি করেছে, তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে চায়। রাষ্ট্রীয় গণমাধ্যম পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরান তার বেসামরিক পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করবে। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে, চলতি মাসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি লঙ্ঘন করেছে বলে ঘোষণা করা আইএইএ-এর একটি প্রস্তাব ইসরায়েলের আক্রমণের পথ প্রশস্ত করেছে। কালিবাফের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানাতেও অস্বীকৃতি জানিয়েছে এবং সংস্থাটি তার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিলামে তুলেছে। কালিবাফ বলেছেন, “এই কারণে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থার সাথে তার সহযোগিতা স্থগিত করবে এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে।”

অস্ত্রে টান পড়েছে ইসরায়েলের: রিপোর্ট

অস্ত্রে টান পড়েছে ইসরায়েলের: রিপোর্ট অস্ত্রভান্ডারে টান পড়েছে ইসরায়েলের। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। খবর আল জাজিরার।  বুধবার (২৫ জুন) তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের অভাব রয়েছে। সংবাদমাধ্যমটি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলের কাছে বিশেষকরে যুদ্ধাস্ত্রের অভাব রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ‘দুর্বল যুদ্ধবিরতি’ চলমান থাকার মধ্যে এই খবর সামনে এলো।  প্রতিবেদনটির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে। ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর, তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন বাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে বলেও জানা গেছে।

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টির

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টির ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যিনি বেশি আলোচনায় থাকেন। এবার মানহানির অভিযোগে ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই চিত্রতারকা।  বুধবার (২৫ জুন) অফিশিয়াল ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান এই অভিনেত্রী। সেখানে মিষ্টি জান্নাত লেখেন, কিছু পেজ, ‘সো-কলড’ জার্নালিস্ট নামক ভিউ ব‍্যাবসায়ীদের নাম, কিছু কনটেন্ট ক্রিয়েটরের নামসহ ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারীর স্ক্রিনশট, লিংক সব এন্টি করা হয়েছে। সাথে কিছু ‘সো-কলড’ ফেসবুকার, টিকটকারের নাম নিয়ে আমার ল ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন। অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন মিষ্টি জান্নাত। সেখানে সফরে যাওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। সামাজিকমাধ্যমে নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমূলক, বাজে মন্তব্য করছেন; যা তার নজর এড়ায়নি। দুবাই থেকে মিষ্টি জান্নাত ফেসবুক স্ট্যাটাসে লেখেন, একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই। ধন‍্যবাদ। ভালো থাকবেন। বিস্ময়কর ব্যাপার হলো, মিষ্টির এই পোস্টেও নেটিজেনদের অনেকে নোংরা মন্তব্য করেছেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক।

হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি?

হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি? সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না। ’ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এমন বার্তা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা শ্রুতি হাসান। শুধু তাই নয় ভক্তদের সাবধান করে কমল হাসান কন্যা আরও বলেন, তার প্রোফাইল থেকে কোনওরকম মাইক্রোব্লগিং লিংক পাঠানো হলে অনুরাগীরা যেন সেটি কোনওভাবেই অ্যাকসেপ্ট না করেন। মঙ্গলবার (২৪ জুন) দেওয়া ওই পোস্টে শ্রুতি লেখেন, আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনও পোস্ট দেখে কোনওরকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে। শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষবার পোস্ট করেন সোমবার। সেখানে তিনি লিখেছিলেন, আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি? এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়। সম্প্রতি ‘ঠগ লাইফ’র অডিওতে একটি ধামাকা পারফর্ম্যানসের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন শ্রুতি। সিনেমার পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে অডিও প্রকাশনার সময় মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছিলেন বিশিষ্ট সুরকার এ আর রহমানও। সামনে লোকেশ কানাগরাজের ‘কুলি’ সিনেমায় দেখা মিলবে শ্রুতিকে। এই সিনেমায় শ্রুতি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনার মতো তারকারা।

প্রবাসীদের নিয়ে বাফুফের ট্রায়াল, থাকবে ক্লাবগুলোও

প্রবাসীদের নিয়ে বাফুফের ট্রায়াল, থাকবে ক্লাবগুলোও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭ থেকে ৩০ জুন অনুষ্ঠিত হবে প্রবাসী ফুটবলারদের জন্য বিশেষ ট্রায়াল প্রোগ্রাম ‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার’। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্যে এই ট্রায়ালে অংশ নিতে ১৯টি দেশ থেকে আসছেন ৫১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এ উপলক্ষে আজ মহাখালীর রাওয়া ক্লাবের ঈগল হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, কামরুল হাসান হিলটন, সাঈদ হাসান কাননসহ অন্যান্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জাহেদি জানান, হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমেদুল ইসলামের মতো তারকা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার পর অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এখন দেশের হয়ে খেলার প্রবল আগ্রহ তৈরি হয়েছে। তাদের সেই সুযোগ করে দিতেই বাফুফে আয়োজন করেছে ‘নেক্সট গ্লোবাল স্টার’ ট্রায়াল প্রোগ্রাম। তিনি আরও জানান, খেলোয়াড়দের আনতে বাফুফে কোনো অর্থ ব্যয় করেনি। বরং, তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের খরচে বাংলাদেশে এসেছেন জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে। এই ট্রায়ালের মাধ্যমে জাতীয় দলের জন্য প্রতিভাবান প্রবাসী ফুটবলার বাছাই করা হবে। যারা ভবিষ্যতে হামজা বা সামিতদের সঙ্গে মিলে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে পারবে। তবে অংশগ্রহণকারী সবাইকে জাতীয় দলে নেওয়া সম্ভব হবে না। তাই বাফুফে সিদ্ধান্ত নিয়েছে, এই ট্রায়ালে ক্লাবগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। যাতে তারা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে নিজেদের দলে ভেড়াতে পারে। শুধু ক্লাব নয়, দেশের সব ফুটবলপ্রেমীদের জন্যই ট্রায়ালটি সরাসরি মাঠে থেকে দেখার সুযোগ থাকবে বলেও জানায় বাফু