মার্চ মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

মার্চ মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার দাম অপরিবর্তিত রাখার এ ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের নিন্দা ও শোক প্রকাশ

খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের নিন্দা ও শোক প্রকাশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। সেইসঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো সমাধান আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।
চাঁদাবাজি-ছিনতাই বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-ছিনতাই বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশ আইজিপির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এসব অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। মতবিনিময়সভায় আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশপ্রধান বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া, বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও মানামায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কুয়েতে চারজন বাংলাদেশি— নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা) ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং দূত নিজেও হাসপাতালে সাক্ষাৎ করেছেন। এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা সতর্ক থাকেন এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলেন। বাংলাদেশ সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

রাজশাহী রাজপাড়া থেকে বিভিন্ন প্রকার মাদকসহ আটক ২ রাজশাহী মহানগরের রাজপাড়া থেকে ২ হাজার ২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব -৫। আটককৃতরা হলো- রাজপাড়া থানার দাশপুকুর বউ বাজারের বাসিন্দা নুর আলমের ছেলে সিয়াম ইসলাম ও নতুন বিল সিমলা এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে রশিদ মিয়া। র্যাব-৫ রাজশাহীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্রায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দাশপুকুর মোড়ের একটি কন্সট্রাকশনের ডকইয়ার্ড মাঠে অভিযান চালানো হয়। এসময় নিজেদের কাছে রাখা গচ্ছিত রাখা মাদকসহ তাদের হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। এঘটনায় আটকদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।
ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু

ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১০টি ভারতীয় গরু জব্দ হয়েছে। বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩’বিজিবি আওতাধীন এলাকা থেকে গরুগুলো জব্দ হয়। এর আগে গত ফেব্রুয়ারী’ মাসজুড়ে ৫৩ বিজিবি আওতাধীন সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকা মূল্যের ৩৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করে জেলা শুল্ক কার্যালয়ে জমা করে। ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সকালে দুটি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম হতে ৮টি এবং সদরের বাখের আলী বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচচুর চর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দ ওই ১০টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারী মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরচালান রোধে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত দুটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে। সেই সাথে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্তোঁরা ও খাদ্য উৎপানকারী প্রতিষ্ঠানকে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে খোলা লবন ব্যবহার না করার জন্য সতর্ক করেছে এবং বিসিক এলাকায় একটি সেমাই কারখানার কিছু খোলা লবণ বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আদালত। গতকাল বিকেল ৩টার দিক থেকে বিকাল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত রেস্তোঁরা, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারি প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব দন্ড আরোপ এবং নির্দেশনা প্রদান করেন। আদালতের সাথে থাকা র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন জানান, অভিযানকালে শান্তিমোড়ে অবস্থিত ওসামান হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ১০ হাজার এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা উদয়পুরে রাজকীয় বিয়ের পর দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি। এই মুহূর্ত ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা। রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন। বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে। তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে। সূত্র: হিন্দুস্থান টাইমস
অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা হলিউডের জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক থাকলেও দীপিকা এতে অংশ নিতে আগ্রহী নন। ফলে নির্মাতাদের সঙ্গে আলোচনা আর এগোয়নি। এর আগে সিরিজটির তৃতীয় মৌসুমেও তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতারা। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি বাস্তবায়িত হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতির মধ্যেই আবার যোগাযোগ করা হলেও এবারও সমঝোতা হয়নি। সামাজিক ব্যঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিরিজটির স্রষ্টা মাইক হোয়াইট। এর আগে ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। সেখানে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এরপর আর বড় কোনো আন্তর্জাতিক প্রকল্পে তাকে দেখা যায়নি। তাই ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার যুক্ত হওয়ার সম্ভাবনা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। এদিকে গত এক বছরে আরও কয়েকটি বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবর আসে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন-এর ‘কাল্কি’ সিক্যুয়াল—দুটো নিয়েই আলোচনা ছিল। তবে সামনে নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকবেন দীপিকা। তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলি-র নতুন ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে আছেন আল্লু অর্জুন।
বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা?

বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা? বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জুহুতে একটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনের জন্য এই নতুন ঠিকানাকেই বেছে নিয়েছেন তিনি। নতুন চুক্তিতে সই করার পর জানা গেছে, এই বাড়ির জন্য শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। অর্থাৎ বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লক্ষ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুটের এই বিশাল বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। শ্রদ্ধার এই নতুন বাড়িটি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত। এই এলাকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনের মতো মহাতারকাদের বসবাস। এখানকার প্রায় সবকটি বাড়িই সমুদ্রমুখী এবং অত্যন্ত সুরক্ষিত। বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে অভিনেতা ইমরান খান মাসে ৯ লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন। শ্রদ্ধা কাপুর সাধারণত খুব বেছে ছবি করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। সূত্র : আনন্দবাজার