চাঁপাইনবাবগঞ্জে চৈত্রের কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতি ঘরবাড়ি ও ফসলের

চাঁপাইনবাবগঞ্জে চৈত্রের কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতি ঘরবাড়ি ও ফসলের চৈত্রের শুরুতেই রূদ্ররূপ ধারণ করেছে কালবৈশাখী। চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার রাতে তাণ্ডব চালায় কালবৈশাখী। এতে জেলার ভোলাহাট, নাচোলসহ বিভিন্ন উপজেলায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, সজনে ডাটার ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির মাঠকর্মীদের গভীর রাতেও কাজ করতে দেখা যায়। শিবগঞ্জ উপজেলার রশিকনগর গ্রামের বাসিন্দা জেলার প্রবীণ সাংবাদিক মো. তসলিম উদ্দিন জানান, সোমবার বিকেল পর্যন্ত পল্লী বিদ্যুতের সঞ্চালন বন্ধ ছিল। তবে সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন— রাতের ঝড়ে মাঠের মধ্যে একটি বড় ধরনের ক্ষতি হয়েছিল। যা খুঁজে পেতে অনেকটা সময় লেগেছে। তবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোলাহাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে ঝড়ে পড়া বিভিন্ন গাছপালা রাস্তা থেকে অপসারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত বিদ্যুতের লাইন মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। অন্যদিকে নাচোল উপজেলার কৃষক মনিরুল ইসলাম জানান, ঝড়ে বিভিন্ন স্থানে ঘরের টিন উড়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া গম ও আখের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ফসলের কোনো ক্ষতি হয়নি জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, জেলায় গড় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। এর মধ্যে সদর উপজেলায় ১০ মিলিমিটার, শিবগঞ্জে ২০, গোমস্তাপুরে ২০, নাচোলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি অফিস। তবে ভোলাহাট উপজেলায় বৃষ্টি হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পেলেন হারুনুর রশীদ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এমপি হারুনুর রশীদকে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হ”েছ। ¯’ানীয় সরকার ব্যব¯’াকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষে এই নিয়োগ দেওয়া হয়েছে। জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ. কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান বাপ্পী, পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাডভোকেট), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী। উল্লেখ্য, জেলা পরিষদ ভেঙে দেয়ার পর প্রশাসকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। এতে দৈনন্দিন কাজে ব্যঘাত ঘটে। জেলা পরিষদের প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে এবং কাজে গতি আসবে— এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে হারুনুর রশীদকে নিয়োগ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভে”ছা জানা”েছন অনেকেই।
জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলব

জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলব চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন সাবেক এমপি হারুনুর রশীদ। সোমবার দুপুরে তিনি যোগদান করেন। এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ উপস্থিত ছিলেন। যোগদান করে হারুনুর রশীদ বলেন— জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। উন্নয়নে জেলা পরিষদ অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এখনো রাখবে। আমি আশা করব, জেলা পরিষদের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। নিয়মিত অফিসে আসবেন। এই জেলা পরিষদকে আমি দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। আমি চাই, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খালগুলোর পুনর্খনন শেষ হলে মানুষ উপকৃত হবে

খালগুলোর পুনর্খনন শেষ হলে মানুষ উপকৃত হবে ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদ বলেছেন, এই নবাব খালসহ এই জেলার (চাঁপাইনবাবগঞ্জ) খাল-বিল, জলাশয়গুলো খনন ও পুনর্খনন শেষ হলে মানুষ উপকৃত হবে। ভূউপরিস্থ পানি দিয়ে এই জেলার ফসল উৎপাদন করা যাবে, অন্যান্য কাজেও এই পানি ব্যবহার করা যাবে, জলাবদ্ধতা নিরসন হবে। উপদেষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচির কথা তুলে ধরে বলেন— এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড করা হবে, আন্তঃনগর বনলতা ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে। অর্থাৎ বিএনপির নির্বাচনী ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে সবকিছুই করা হবে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুহুল বাঁধ এলাকায় খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিষয়সহ তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানান। প্রেক্ষিতে উপদেষ্টা আসাদ বলেন— এই এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তাই করব। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশীদ তার বক্তব্যে জানান, দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমের পর এই প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ তার বক্তব্যে বলেন, এই খালটির খনন কাজ শেষ হলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতার নিরসন হবে। প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড রাজশাহী উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক ড. ইয়াছিন আলী, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তৌফিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। প্রকল্পের সার সংক্ষেপে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা, কল্যাণপুর, ফকল্যান্ড মোড়, বিজিবি ক্যাম্প এলাকা, পুলিশ লাইন্স, বিসিক এলাকা, আতাহার, মহাডাঙ্গা, বিদিরপুর, আলীনগর, গণকা, শিয়ালা কলোনির একাংশের ঘরবাড়ি, দালানকোঠা, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ নিকটবর্তী এলাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মধ্য দিয়ে অতিক্রমকারী খালগুলোর মধ্যে নবাব খাল ও নয়াগোলা খাল দ্বারা সৃষ্ট প্রবাহপথ দীর্ঘতম। যার দৈর্ঘ্য প্রায় ১০.৫০ কিলোমিটার। নবাব খালটির প্রবাহপথের মোট দৈর্ঘ্য ৫.০০ কিলোমিটার এবং নয়াগোলা খালটির প্রবাহপথের মোট দৈর্ঘ্য ৫.৫০ কিলোমিটার। নবাব খালটি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উত্তর ভবানীপুর মৌজার চাঁপাই-আমনুরা রাস্তা এবং নয়াগোলা খাল কল্যাণপুর মৌজার নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের পাশ হতে উৎপন্ন হয়ে মহাডাঙ্গা, বিদিরপুর, আলীনগর ও কালুপুর মৌজা দিয়ে রুহুল বাঁধ নামক স্থানে অতিক্রম করে শিয়ালা মৌজায় মহাডাঙ্গা খালে পতিত হয়েছে। নয়াগোলা খাল এবং নবাব খালের দুটি প্রবাহপথ এবং রেল বরোপিট বরাবর মোট ১২.৫০ কিলোমিটার খনন কাজ বাস্তবায়নের মাধ্যমে নয়াগোলা এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসন। খননকৃত প্রবাহপথের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মোট ৮টি কালভার্ট তৈরি করার মাধমে প্রবাহপথের উভয়পাশের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। খাল খননের মাধ্যমে এই এলাকায় আবাদী জমি ও ফল বাগান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা। এবং শুষ্ক মৌসুমে খালের পানি সেচকাজে ব্যবহারের মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধি। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮৬৪.৭০ লাখ টাকা।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রতিনিধি রাকিব উদ্দিন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। সভায় আগামী ঈদুল ফিতরের ছুটির মধ্যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
চাঁপাইনবাবঞ্জে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার দায়ে এক ব্যাক্তির ২৫ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবঞ্জে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার দায়ে এক ব্যাক্তির ২৫ হাজার টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি লিচু বাগানের উপরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার দায়ে ফারুক হোসেন নামে এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় অর্ধশত বিভিন্ন প্রজাতির মৃত পাখি ও একটি জীবিত ‘মাছরাঙ্গা’ পাখি উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, রাজশাহীর একটি টিমের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর লাহাপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৃত পাখিগুলি মাটিচাপা দেয়া হয় এবং জীবিত পাখিটি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদ বলেন, ২০২৬ সালের বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) অদ্যাদেশের একাধিক ধারায় অর্থদন্ড আরোপ করে তাৎক্ষনিক আদায় করা হয়। সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাষ্টিট্রেট ইকরামুল হক নাহিদ।
প্রথমবার একসঙ্গে জায়েদ খান-মাহি

প্রথমবার একসঙ্গে জায়েদ খান-মাহি চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় আলোচিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এটি তাদের প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া। এই পর্বের মূল আকর্ষণ হবে জায়েদ-মাহির জমজমাট আড্ডা এবং গানের তালে বিশেষ পারফরম্যান্স। এবারই প্রথমবার তারা একসঙ্গে এক মঞ্চে নাচবেন। আড্ডার ফাঁকে তারা ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্পও শেয়ার করবেন, যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে। জানা গেছে, পর্বটি সম্প্রচার হবে আজ শুক্রবার রাত ৮টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে।যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সঞ্চালক হিসেবে জায়েদ খানের এই শো ইতিমধ্যেই প্রবাস ও দেশের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব : পূজা চেরি

সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব : পূজা চেরি প্রয়োজন হলে সংসারের জন্য তিনি অভিনয়জীবন থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত বলে জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। শোবিজে পূজার পথচলা শুরু হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা গেছে। পরে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হলে জাজ মাল্টিমিডিয়া থেকেও বেরিয়ে যান তিনি। তবে প্রায় তিন বছর পর আবারও প্রতিষ্ঠানটিতে ফেরেন এই অভিনেত্রী। এরপর ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পূজা চেরির নাম জড়িয়েছে বেশ কয়েকজন তারকার সঙ্গে। তাঁদের মধ্যে রয়েছেন শাকিব খান, অভিনেতা সিয়াম আহমেদ এবং আদর আজাদ। যদিও এসব সম্পর্কের গুঞ্জনের কোনোটিরই স্পষ্ট প্রমাণ মেলেনি। সম্প্রতি একটি পডকাস্ট -এ অংশ নিয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন পূজা। সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। পূজা আরো বলেন, যদি সম্ভব হয় সংসার আর অভিনয়— একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব। অভিনেত্রীর ভাষায়, ছোটবেলা থেকেই ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। কিন্তু প্রয়োজন হলে সংসারের জন্য সেই স্বপ্ন থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত। এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’। ছবিতে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো।
ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘প্রিন্স’-এর টিজার

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘প্রিন্স’-এর টিজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে সেগুলোর মধ্যে দর্শক প্রতিক্রিয়ায় এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’-এর টিজার। দুদিন আগে প্রকাশ পাওয়া টিজারটি মুক্তির পরপরই দর্শকদের নজর কাড়ে। বর্তমানে এটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে। টিজারজুড়ে মূলত দেখা যায় ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যেই ভরপুর এই ঝলকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে নানা আলোচনা তৈরি করেছে। শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধন করার চেষ্টা চলছে। নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘প্রিন্স’। ‘প্রিন্স’-এ শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।
সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ

সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ মাআজ সাদাকাত ও সালমান আলী আগার অর্ধশতকে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াকু সংগ্রহ গড়েছে পাকিস্তান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় সফরকারীরা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে শুরুটা দারুণভাবে কাজে লাগায় পাকিস্তানের ওপেনাররা। সাহিবজাদা ফারহান ও মাআজ সাদাকাত মিলে মাত্র ৭৭ বলে গড়ে তোলেন ১০৩ রানের ঝড়ো উদ্বোধনী জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত মিরাজের বলেই থামে তার ইনিংস। সাদাকাত আউট হওয়ার পর দ্রুতই দুই উইকেট হারায় পাকিস্তান। ৪৬ বলে ৩১ রান করা ফারহান তাসকিন আহমেদের শিকার হন, আর শামিল হোসেন আউট হন নাহিদ রানার বলে। এতে ১৯.৩ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২২। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে আবারও শক্ত অবস্থানে নেন সালমান আলি আগা। চতুর্থ উইকেটে তাদের ১০৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। তবে এই জুটির সমাপ্তি হয় কিছুটা অদ্ভুতভাবে। নন-স্ট্রাইক প্রান্তে ক্রিজের বাইরে দাঁড়িয়ে বল তুলতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক মিরাজের থ্রোতে রান আউট হন আঘা। সাজঘরে ফেরার আগে ৬২ বলে ৬৪ রান করেন তিনি, ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। একই ওভারে বিদায় নেন রিজওয়ানও। ৫৯ বলে ৪৪ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। শেষ পাঁচ উইকেট মাত্র ৪৩ রানের মধ্যে হারিয়ে ফেলে তারা। ফলে ৩০০ রানের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত ২৭৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, নেন ৩ উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি এবং নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করেন।