চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে স্মার্ট প্রকল্পের উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে| ভিজিটের অংশ হিসেবে উদ্যোক্তারা গোবরাতলা ইউনিয়নের উদ্যোক্তা আব্দুল মালেকের ভার্মি কম্পোস্ট উৎপাদন চে¤^ার, রহনপুর ইউনিয়নের নিমতলা এলাকার আমচাষী আহসান হাবীবের সৌরশক্তিচালিত ডিপ ইরিগেশন ব্যবস্থা এবং পিড়াশন গ্রামের আমচাষী মঈনউদ্দিনের আম বাগানে ব্যবহৃত ফ্রুট ব্যাগিং প্রযুক্তি পরিদর্শন করেন| পরিদর্শন কার্যক্রমে স্মার্ট প্রকল্পের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন| এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হীরা এবং প্রয়াসের সিনিয়র অফিসার নয়ন আলী| আয়োজকরা জানান, উদ্যোক্তাদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সফল উদ্যোগের অভিজ্ঞতা বিনিময় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়| উল্লেখ্য, পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় বাস্তবায়িত সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এই এক্সপোজার ভিজিটের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা
নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা
বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব?
ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ
আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন
যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ
প্রয়াসের স্মার্ট প্রকল্পের উদ্যোক্তাদের এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত
সর্বশেষ খবর
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
Jul 21, 2026
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
Jul 21, 2026