রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
April 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২৫ শিশু ভর্তি

Published: April 20, 2026 at 06:51 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২৫ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২৫ শিশু ভর্তি


চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী হিসেবে আরো ২৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন ছেলে ও ৬ জন কন্যাশিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদেরকে ভর্তি করা হয়। 

সোমবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন ৩৬ জন ছেলে ও ৪৭ জন কন্যাশিশুসহ ৮৩ জন ভর্তি ছিল। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১০ জন ছেলে ও ৪ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ২ জন ছেলে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বতর্মানে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। তাদের মধ্যে ৪৩ জন ছেলে ও ৪৯ জন কন্যাশিশু রয়েছে। 

এদিকে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নিচতলায় আরো একটি হাম আইসোলেশন কক্ষ চালু করেছে। হাসপাতালে রোগী ধারণ ক্ষমতা আর জনবলের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।