রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরও ৭ শিশু হাসপাতালে ভর্তি

Published: June 06, 2026 at 03:06 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরও ৭ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন শিশুদের সংখ্যা বাড়লেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার ৫ শিশু ভর্তি হওয়ার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১৫ জন। নতুন করে ৭ জন ভর্তি হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ২২ জনে। এর মধ্যে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

এদিকে জেলার অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৯৫ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাম সন্দেহভাজন ৭ শিশুর মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।