রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহীতে প্রয়াসের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Published: June 06, 2026 at 03:04 PM
রাজশাহীতে প্রয়াসের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ২০২৫-২০২৬ অর্থবছরের অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) রাজশাহীর পোস্টাল অ্যাকাডেমি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের, সহকারী পরিচালক তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম ও আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তারা।

সভায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন জোনের জোনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় সংস্থার চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী অর্থবছরের বিভিন্ন পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।