চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
ওয়ার্কশপের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুন ফেরদৌস, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবীর, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ এবং সহকারী লিডার ট্রেনার কে এম মাহফুজুর রহমান।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা সম্পাদক ও ইউনিট লিডাররা অংশ নেন। আয়োজকরা জানান, স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতেই এ ধরনের মাল্টিপারপাস ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।