রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Published: June 04, 2026 at 03:23 PM
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক রাখাল, দুই গৃহবধূ, দুই কিশোর ও এক কিশোরীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার আতাহার গ্রামের রাব্বিলের ছেলে আবদুল্লাহ, শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন ও মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলী ছেলে মেসবাউল এবং নাচোলের ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাহাবাড়ি গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা বেগম ও নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের শাফিউল ইসলামের ছেলে হাসান আলি লালু। এছাড়াও নাচোলের ঘটনায় জিয়াউর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন জানান, বিকেলে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন আবদুল্লাহ। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, শিবগঞ্জের ৩জনই মারা গেছেন বাড়ি সংলগ্ন আম বাগানে, বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই ৩জনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

এদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিকেলে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন সুমিয়ারা বেগম। একই সময় আহত হন জিয়াউর রহমান। এছাড়াও উপজেলার গোসাইপুর গ্রামে আম কুড়াতে গিয়ে হাসান আলি লালু নামে এক যুবক নিহত হন। 

স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।