রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন; টাকা ফেরত ও শাস্তির দাবি

Published: June 04, 2026 at 10:34 AM
মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন; টাকা ফেরত ও শাস্তির দাবি

সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা| আজ  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান| মানববন্ধনে ভুক্তভোগীর মধ্যে বক্তব্য দেন, ফারুক আলী, সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, শুকুরুদ্দীন ও আফিয়া বেগম সহ আরও অনেকে|


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়| কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন| ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানের প্রধান জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের টাকা ফেরত দেওয়া হয়নি| ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে| তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান| মানববন্ধন থেকে বক্তারা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান|


একই সঙ্গে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন| জেসমিন বর্তমানে জেল হাজতে রয়েছেন সে যাতে কোনভাবে জামিন না পায় এ দাবিও জানান ভুক্তভুগিগণ| মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন| মানববন্ধন শেষে জেসমিনের আত্মসাত করা টাকা ফেরত ও তার শাস্তির দাবিতে এলাকাবাসীর ¯^াক্ষরিত আবেদন জমা দেন|