রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

আম ফাউন্ডেশন ভোলাহাটের প্রকাশ্যে খোলা বাজার ডাক

Published: May 31, 2026 at 02:41 PM
আম ফাউন্ডেশন ভোলাহাটের প্রকাশ্যে খোলা বাজার ডাক

 

 আম ফাউন্ডেশন ভোলাহাটের প্রকাশ্যে খোলা বাজার ডাক


 

ভোলাহাটে ঐতিহ্যবাহী আম ক্রয়-বিক্রয় কেন্দ্র আম ফাউন্ডেশন ভোলাহাটের খোলা বাজার প্রকাশ্য ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। আজ সকালে আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যালয়ে খোলা ডাকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডেশনের সভাপতি সানাউল মোর্শেদ, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনসুর আলী, সদস্যের মধ্যে কামাল উদ্দিন, হায়দার আলী, লাল দেওয়ানসহ সদস্যরা উপস্থিতিতে ডাক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ডাকের শর্ত মেনে ১৫জন ডাককারী ১লাখ টাকা করে জমা দিয়ে ডাকে অংশগ্রহণ করেন। ডাকে আম ব্যবসায়ী ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান  ৩০ লাখ ৫'শ সর্বোচ্চ ডাকের মাধ্যমে ইজারা গ্রহণ করেন। এ টাকা থেকে সরকারি নিয়মানুযায়ী ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আইটি প্রদান করতে হবে। উল্লেখ্য গত বছর খোলাবাজারে ইজারা ছিল ভ্যাট আইটি বাদে ৩৪ লাখ ২০ হাজার।