রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জও নাচোলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Published: May 31, 2026 at 02:40 PM
শিবগঞ্জও নাচোলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

 

 শিবগঞ্জও নাচোলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


 

শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে আপন চাচাতো ভাই দুই কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃতরা হল নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আবদুল্লাহ আল সাফি এবং জালালের ভাই কামাল উদ্দীনের ছেলে আহমেদ জুবায়ের। ঘটনায় প্রাণে রক্ষা পায়  কামালের অপর ছেলে আবির আবদুল্লাহ এবং কামাল-জালালের অপরভাই বাবুল আক্তরের ছেলে শুভ। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জের ছত্রজিতপুর ইউনিয়নের বহলাবাািড় ঘাটে নিজের দুই ছেলে এবং দুই ভাইয়ের দুই ছেলে সহ চার শিশুকে সাঁতার কাটা শেখাতে গোসল করাতে নিয়ে যান কামাল। এসময় দৌড়াদুড়ি করে পানিতে নেমে ডুবে যায়  সাফি জুবায়ের। এসময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে  এসে চার শিশুকে উদ্ধার করলেও সাফি জুবায়ের মারা যায়।  জুবায়ের দিনাজপুর জিলা স্কুলের ৮ম শ্রেনীর  সাফি শিবগঞ্জের রানীহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

 

এদিকে, নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃুত্য হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের টাকাহারা বটপুকুর গ্রামের মানিকের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলার সময় পরিবারের লোকজনের অজান্তে একটি বালতির পনিতে উপুড় হয়ে ডুবে যায় আসমাউল। সময় শিশুর বছরের বোন মারিয়া খাতুন চিৎকার করলে তাদের পিতা  মানিক এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে উপজেলা স্থাস্থ্য কমপ্লে´ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শি তাকে মৃত ঘোষণা করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।