রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৪ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 31, 2026 at 02:40 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৪ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৪ শিশু হাসপাতালে ভর্তি

 

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল ৬ শিশু ভর্তির পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে  ভর্তি করা হয়েছে। আজ সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১২ জন এবং  নতুন ভর্তি ৪ জন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ১৮ জন শিশু রোগী ভর্তি আছে।