রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 31, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: May 31, 2026 at 01:24 PM
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

   শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন




 শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা  এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মাহতাব উদ্দীন(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।  রবিবার (৩১মে) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে  বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল সাড়ে ৫টায় নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্র্ঙ্গাণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে ওই  গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।