সীমান্তে ভারতের পুশইন উদ্যোগের ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি| পবিত্র ঈদ-উল-আজহার পর আরও বাড়ানো হয়েছে নজরদারি ও টহল| বিওপিগুলোর জনবল বৃদ্ধি করা হয়েছে| পাশাপাশি সীমান্তেবাসীদের সতর্ক করা হচ্ছে| যে কোন তথ্য পেলে তা বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে| সীমান্ত এলাকায় মাইকিং করে, স্কুল-কলেজে সভা করে, হাটবাজারে মানুষকে বুঝিয়ে এবং মসজিদে মুসল্লীদের সীমান্ত সম্পর্কিত বিষয়ে সচেতন করা হচ্ছে| বিজিবি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলায় রয়েছে ভারতের সাথে সীমান্তে| এর মধ্যে নদী ও স্থল সীমান্ত রয়েছে| সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই| বিগত দুবছরে সীমান্তগুলিতে দফায় দফায় পুশইনের ঘটনা ঘটেছে| আবারও এমন শংকার সৃষ্টি হওয়ায় আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি| বিজিবির পৃথক ৩টি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিনরাত কাজ করে যাচ্ছে| চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ব্েযলন, বিজিবি পুশইনের ব্যাপারে সতর্ক রয়েছে| সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি| ৫৩ বিজিবি’র আওতায় ১৭টি বিওপি ও ২টি চেকপয়েন্ট রয়েছে| ৫৫ কিলোমিটার পাহারা দিতে কাজ করা হচ্ছে| আওতাধীন সীমান্তে বছরখানেক পূর্বে একবার এ ধরনের ঘটনা ঘটেছে| বিএসএফ যদি আগে তালিকা দেয় তবে সে অনুযায়ী উর্ধতণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে| চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ উপজেলা সীমান্তের একাংশ এবং গোদাগাড়ী উপজেলা সীমান্তের একাংশে পুশইনের ব্যাপারে সতর্ক রয়েছে ৫৩ বিজিবি| চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একাংশ ও ভোলাহাট সীমান্তের ৭৪ দশমিক ৩ কিলোমিটার সীমান্তে যথারীতি পাহারা চলছে| সীমান্তে ১৭টি বিওপি ও ২টি চেকপোষ্ট দিয়ে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করেছে বিজিবি| উল্লেখ্য, ৫৯’বিজিবির ভোলাহাট সীমান্তে বিগত ২ বছরে একাধিকবার পুশইনের ঘটনা ঘটেছে| ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত ৬টি বিওপির সমš^য়ে পাহারা দেয়া হচ্ছে| সীমান্তেবাসীকে সাথে নিয়ে সম্ভাব্য পুশইনের ব্যাপারে সতর্ক অবস্থানে কাজ করছে বিজিবি| গোমস্তাপুর সীমান্তে ইতিপূর্বে বারবার পুশইনের ব্যাপরে অধিনায়ক মাসুম বলেন, এই সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের মালদহ নিকটে হওয়ায় এখান দিয়ে পুশইনের ঘটনা বেশি ঘটেছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১ রোগী হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ২৫ জন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ইউনিট পরিদর্শন বুলবুল এমপির
জেমস ভাইয়ের সঙ্গে স্মৃতিগুলো অন্যতম সেরা সম্পদ: সংগীতশিল্পী হাসান
তারকা হওয়ার স্বপ্নে নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল
এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস সূর্যবংশীর
এর চেয়ে বেশি আর কিছুই চাই না বলিউডের তারকা ভিকি
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’
Printed on: October 04, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
সম্ভাব্য পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ২৫ জন
Oct 03, 2026
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
Oct 03, 2026
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ইউনিট পরিদর্শন বুলবুল এমপির
Oct 03, 2026