রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
May 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 30, 2026 at 03:15 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি



চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার কোনো শিশু ভর্তি না হলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬ জন হাম সন্দেহভাজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (৩০ মে) সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন জেলা হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৯ জন। নতুন ভর্তি ৬ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 


বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন শিশু রোগী ভর্তি আছে। অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৭ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।