চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত বুধবার ৬ জনকে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ১জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন (২৮ মে) সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন জেলা হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১৫ জন। নতুন ভর্তি ৮ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন শিশু রোগী ভর্তি আছে। অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪১ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।
শিরোনাম
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ী রাখার দাবিতে মানববন্ধন
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র
শহরে ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫
Printed on: November 13, 2026
May 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
Nov 13, 2026
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
Nov 13, 2026
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Nov 13, 2026