রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

Published: May 27, 2026 at 02:25 PM
আগামীকাল পবিত্র ঈদুল আজহা

 

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

 

দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামীকাল উদযাপিত হবে। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা নির্বিঘেœ উদযাপনের জন্য এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। গত ২০ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জেলাশহরে পবিত্র ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭টায় ফকিরপাড়া ঈদগাহ ময়দানে প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার অন্য ঈদগাহগুলোতে ঈদগাহ পরিচালনা কমিটি সময় নির্ধারণ করবে।

 

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা জানিয়েছিলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও জানা গেছে।

 

ঈদের নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দিবেন। তবে জনসাধারণের চলাচল সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রাস্তার পাশে যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করা না হয় এবং উচ্ছ্বিষ্টগুলো (রক্ত, হাড় বর্জ্য) যেন মাটির নিচে পুঁতে ফেলা এবং বর্জ্যগুলো যেন দ্রুত অপসারণ করা হয় সে বিষয়েও ওই প্রস্তুতিমূলক সভায় আহ্বান জানানো হয়।

 

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা দিন বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন সেন্টার সংশ্লিষ্ট  বিভাগ খোলা থাকবে।

 

গত ২০ মে সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এই সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।