রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

সদর উপজেলায় দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহারের অর্থ বিতরণ

Published: May 27, 2026 at 02:24 PM
সদর উপজেলায় দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহারের অর্থ বিতরণ

 

সদর উপজেলায় দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহারের অর্থ বিতরণ


 

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তার অংশ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের অনুকুলে পাওয়া ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে হাজার করে এই টাকা প্রদান করা হয়। আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি ফুলকুড়ি মহিলা মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে এই টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, দরিদ্র দুস্থ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ধরনের সহায়তা কার্যক্রম তাদের জীবনে সাময়িক হলেও স্বস্তি নিয়ে আসে। প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ এবং জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির আন্তরিক প্রচেষ্টায় এই সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে ফেরার পথে টাঙ্গাইলে যানজটে আটকে পড়ায় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনের মাধ্যমে উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সহমর্মিতা প্রকাশ করেন।

 

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যক্তি রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আবুজার গিফারী, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমানসহ অন্যরা।