রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ঈদুল আজহার নামাজ আদায়

Published: May 27, 2026 at 02:23 PM
চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ঈদুল আজহার নামাজ আদায়

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ঈদুল আজহার নামাজ আদায়

 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আজ সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানিও সম্পন্ন করেন তারা। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ৭৬ বিঘিসহ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০০ থেকে ২০০ নারী-পুরুষ ওই ঈদ জামায়াতে অংশ নেন। এছাড়া বিনোদপুর ইউনিয়নের আরও কয়েকটি  গ্রামেও বিভিন্ন এলাকায় থেকে ঈদের নামাজে অংশ গ্রহণ করে। তবে পুরো গ্রামের মানুষ নয়, বরং নির্দিষ্ট কিছু পরিবার মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা বাগানপাড়া এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট তিনটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।   চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সৌদি আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতিবছরের মতো এবারও কিছু মানুষ আগাম ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।