‘ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের প্রতিবাদে’ এবং ইসলামী ব্যাংকগুলো থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে| রবিবার দুপুরে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামে’র আয়োজনে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| এসময় বক্তারা বলেন, “ব্যাংক লুটেরাদের পুনরায় ফিরে আসার সুযোগ দিতে যে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬’ করা হয়েছে, তা বাতিল করতে হবে| কোনো অবস্থাতেই ব্যাংক লুটেরা এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দেয়া যাবে না|” বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বক্তারা সরকারের কাছে দাবি জানান| মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা ‘ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করো’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল করো’, ‘এস আলম নো মোর’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামে’র মানববন্ধন
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026