চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে মৃত্যুর এই ঘটনা ঘটে। মারা যাওয়ারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানুয়ারা বেগম, শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানুয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অন্যদিকে আমকুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আনারুল ইসলাম। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম বলেন— মারা যাওয়া আনারুল ইসলাম ও মানুয়ারার পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা দাফন-কাফনের খরচ হিসাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। অপরদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানক্ষেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১ রোগী হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ২৫ জন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ইউনিট পরিদর্শন বুলবুল এমপির
জেমস ভাইয়ের সঙ্গে স্মৃতিগুলো অন্যতম সেরা সম্পদ: সংগীতশিল্পী হাসান
তারকা হওয়ার স্বপ্নে নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল
এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস সূর্যবংশীর
এর চেয়ে বেশি আর কিছুই চাই না বলিউডের তারকা ভিকি
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’
Printed on: October 04, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ২৫ জন
Oct 03, 2026
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
Oct 03, 2026
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ইউনিট পরিদর্শন বুলবুল এমপির
Oct 03, 2026