সোমবার ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 22, 2026
May 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ

Published: May 22, 2026 at 02:29 PM
সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ

সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ



সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যা এবং চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিকা মরিয়ম বেগম  হত্যার প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। আজ দুপুরে  জেলা শহরের শান্তিমোড়ে সাধারণ ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে কর্মসূচী আয়োজন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচীতে বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মাহিন খান, মোত্তাকিন বিশ^াস, আলী আকবর, ফরহাদ হোসেন, ডা. মেহেদী হাসান, নিহত শিক্ষিকার ছেলে মোবারক হোসেনসহ অন্যরা। 

বক্তারা সারদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে দাবি করে সরকারের তীব্র সমালোচনা করেন। সম্প্রতি শিশু রামিসা হত্যাকান্ডকে এর জ¦লন্ত উদহারণ হিসেবে বর্নণা করে তাঁরা দ্রত ধর্ষণ ও খুনের ঘটনাগুলোর বিচার দাবি করেন। বিশেষ করে শিশু নির্যাতণের অমানবিক ঘটনাগুলো তুলে ধরে বক্তারা দেশে আইনের শাসন নেই বলে দাবি করেন। শিশু খুন ও ধর্ষনের ঘটনাগুলো সমাজকে নাড়িয়ে দিয়েছে  উল্লেখ করে তারা আরও বলেন, সরকার যদি এসব ব্যাপারে দ্রত কার্যকর পদক্ষেপ না নেয় তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এছাড়া গত ১৯ মে চাঁপাইনবাবগঞ্জ শহরে ছাত্রীর বাড়িতে শিক্ষকা মরিয়ম বেগমকে হত্যার  নৃশংস ঘটনার প্রতিবাদ জানান বক্তরা। তাঁরা এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে  দৃষ্ঠান্তমূলক বিচার দাবি করেন। মরিয়ম বেগমের ছেলে তাঁর মায়ের খুনের ঘটনায় গ্রেপ্তারদের  জবানবন্দী প্রত্যাখান করে বলেন, মূল ঘটনা আড়াল করা হচ্ছে।