চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা
প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ এবং
“বাংলাদেশে গ্রাম
আদালত
সক্রিয়করণ ৩য়
পর্যায়”
প্রকল্পের যৌথ
আয়োজনে
অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন
স্থানীয় সরকার
বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার
ঘোষ।
প্রধান
অতিথি
হিসেবে
উপস্থিত ছিলেন
জেলা
প্রশাসক আবু
ছালেহ
মো.
মুসা
জঙ্গী।
সভায়
প্রধান
অতিথির
বক্তব্যে জেলা
প্রশাসক বলেন,
গ্রাম
আদালত
দেশের
একটি
গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা। এ
ব্যবস্থাকে কার্যকর করতে
ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন
করতে
হবে।
তিনি
বলেন,
অনেকেই
গ্রাম
আদালতের রায়
মানতে
চান
না
কিংবা
বিচার
কার্যক্রমে উপস্থিত হন
না।
এ
ধরনের
সংস্কৃতি থেকে
বেরিয়ে
এসে
গ্রাম
আদালতের রায়
মেনে
চলার
মানসিকতা তৈরি
করতে
হবে।
অন্যথায় সাধারণ
বিরোধ
নিষ্পত্তির জন্য
মানুষকে দেওয়ানি ও
ফৌজদারি আদালতের শরণাপন্ন হতে
হবে।
তিনি
আরও
বলেন,
গ্রাম
আদালত
বাস্তবায়নে হিসাব
সহকারী
ও
গ্রাম
পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা
রয়েছে।
এ
ক্ষেত্রে হিসাব
সহকারীদের গ্রাম
আদালত
আইন
সম্পর্কে আরও
দক্ষ
ও
সচেতন
হওয়ার
প্রয়োজন রয়েছে।
সমন্বয়
সভায়
উপস্থিত ছিলেন
সদর
উপজেলা
নির্বাহী কর্মকর্তা মারুফ
আফজাল
রাজন,
গোমস্তাপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা জাকির
মুন্সি,
সহকারী
কমিশনার মো.
সাব্বির আহমেদ
রোবেল,
গ্রাম
আদালতের জেলা
ম্যানেজার শফিকুর
রহমানসহ “বাংলাদেশ গ্রাম
আদালত
সক্রিয়করণ ৩য়
পর্যায়”
প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা।
আয়োজকরা জানান,
প্রকল্পটির মূল
উদ্দেশ্য হলো
গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ
করে
নারী,
জাতিগত
সংখ্যালঘু ও
সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার পাওয়ার
সুযোগ
বৃদ্ধি
করা।
স্থানীয় সরকার
বিভাগ,
স্থানীয় সরকার
পল্লী
উন্নয়ন
ও
সমবায়
মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং
সহযোগী
সংস্থা
ইকো
সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহায়তায় জেলার
পাঁচটি
উপজেলার ৪৫টি
ইউনিয়নে এ
প্রকল্পের কার্যক্রম চলমান
রয়েছে।