রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
May 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

Published: May 18, 2026 at 12:21 PM
সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ



সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৬টি অভিযানে মালিকবিহীন ৩৫ লক্ষ ৫২ হাজার ৫০০টাকা মূল্যের চোরাচালানকৃত ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ  হয়েছে। বিজিবি জানায়, গতকাল গভীর রাত থেকে আজ সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়। বিজিবি আরও জানায়, শিবগঞ্জের মাসুদপুর বিওপির টহলদল পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টি, সদরের জহুরপুর বিওপি নারায়নপুর ইউনিয়নের খরিফারচর এলাকা থেকে ৩টি, সদরের বাখের আলী বিওপি সদরের নারয়ারনপুর ইউনিয়নের সোনাদিয়ার চর এলাকা হতে ৪টি, সদরের ফরিদপুর বিওপি শিবগঞ্জের উজিরপুর কদমতলী চর এলাকা থেকে ৪টি এবং মনাকষা বিওপি সদরের সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করে। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে  ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। অধিনায়ক আরও বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আসন্ন ঈদ-ইল আজহা কে সামনে রেখে গরু ও মদ চোরাচালান রোধে কাজ করছে বিজিবি।