রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: May 17, 2026
May 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে প্রেস কনফারেন্স

Published: May 17, 2026 at 12:19 PM
চাঁপাইনবাবগঞ্জে “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে প্রেস কনফারেন্স

চাঁপাইনবাবগঞ্জে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপত্বি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী  থেকে ১৯ মে  থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও “ভূমিসেবা মেলা” অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসন এবং উপজেলা পর্যায়ে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। 

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। জনগণকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাধারণ মানুষকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করেন।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন, ই-নামজারি আবেদন, অনলাইনে খতিয়ান সংগ্রহ, মৌজা ম্যাপ সরবরাহ, ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি অফিসের বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন এবং হয়রানি ছাড়াই দ্রুত সেবা গ্রহণে উৎসাহিত হবেন।

প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।