শুক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 15, 2026
May 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

১২ সদস্য ফিরলেন ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে

Published: May 15, 2026 at 02:26 PM
১২ সদস্য ফিরলেন ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে


১২ সদস্য ফিরলেন ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে


চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে মটর শ্রমিক ইউনিয়নে চলে যাওয়া ১২ জন সদস্য যে প্রতিশ্রুতির ভিত্তিতে শ্রমিকদের নিয়েছিল, তা পূরণ না হওয়া, সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা, মতাদর্শগত মিল না থাকায়  ফিরে এসে পুনরায় ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে যোগদান করে কার্ড ফেরত পেয়েছেন। এ উপলক্ষে আজ সকালে  শ্রমিক ভবনে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সার্বিক তত্বাবধানে পুনরায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজন, কোষাধ্যক্ষ সামিউল আলম রাজু, কোচ বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

মটর শ্রমিক ইউনিয়ন থেকে ফিরে আসা সদস্যরা হলেন, বেলাল হোসেন,  মোকলেসুর রহমান, সাগর আলী, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, নাসিরুল ইসলাম, নয়ন আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল করিম মনা, আকরাম হোসেন ও মতিউর রহমান। ফিরে আসা সদস্য রেজাউল করিম মনা, আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন জানান, ৩০৬৩ (মটর শ্রমিক ইউনিয়ন) যে প্রতিশ্রুতির ভিত্তিতে শ্রমিকদের নিয়েছিল, তা পূরণ না হওয়া, সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা, মতাদর্শগত মিল না থাকা, সংগঠনে দাবি আদায়ে ব্যর্থতা, পেশাদার শ্রমিক না থাকায় এবং শ্রমিকদের কাছ থেকে উত্তোলন করেছেন তার টাকার হিসাব নেই। আমরা ঝগড়া করতে আসিনি। ৩০৬৩ (মটর শ্রমিক ইউনিয়ন) থেকে ফিরে আসা সদস্যদের ব্যাপারে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান, তারা আমাদের কাছে ভুল স্বীকার করে ফিরে আসার আহবান জানালে আমরা তাদেরকে শেষ বারের মত মাফ করি।এবং অন্য সদস্য যারা এখনো ঐখানে রয়েছে তাদেরকে আগামী আগস্ট মাসের মধ্যে ফিরে আসবে আমরা তাদের কার্ড ফেরত দিবো। অন্যথায় তাদের স্থায়ীভাবে বহিস্কার করবো।