মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 14, 2026
May 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

Published: May 15, 2026 at 02:24 PM
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ


চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ



চাঁপাইনবাবগঞ্জে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- এই প্রতিপাদ্যে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেসা। এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক শামীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিনসহ অন্যরা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। এছাড়া অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে অংশগ্রহণ করেন কয়েকশ শিক্ষার্থী।