শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
May 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন ভর্তি আরো ১০ শিশু

Published: May 08, 2026 at 02:40 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন ভর্তি আরো ১০ শিশু

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন ভর্তি আরো ১০ শিশু 


চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামের প্রাদুর্ভাব অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ১০ শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন জেলায় ৯ জন শিশুকে ভর্তি করা হয়েছিল।


শুক্রবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন জেলা হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৪২ জন, নতুন ভর্তি ১০ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি আছে।