শুরুর আগেই প্রিমিয়ার লিগের ৩ ম্যাচ কমল
আগামী ৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ দলের এই প্রতিযোগিতা হবে ৬ ভেনু্তে। টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। এবার সুপার লিগ থাকবে না। থাকবে না রেলিগেশন লিগও। সব মিলিয়ে ম্যাচ হবে ৬৬টি। তবে গত ২৮ এপ্রিল বিসিবি জানিয়েছিল, ম্যাচ হবে ৬৯টি। রেলিগেশন লিগের ৩টি ম্যাচ হবে। শুক্রবার বিসিবি নতুন করে জানিয়েছে, এবার কোনো রেলিগেশন লিগ হবে না। ফলে ৩টি ম্যাচ শুরুর আগেই কমে গেল প্রিমিয়ার লিগে। রেলিগেশন লিগ না হলেও অবনমনের নিয়ম রেখেছে বিসিবি। পয়েন্ট তালিকার তলানির দুই দল আপনা আপনি প্রথম বিভাগ ক্রিকেট লিগে চলে যাবে। এছাড়া এই পয়েন্ট তালিকার ভিত্তিতেই নির্ধারণ হবে শীর্ষ দল। পয়েন্ট টেবিলের প্রথম দল হবে লিগ চ্যাম্পিয়ন। দুই নম্বর দল হবে রানার্সআপ। ঢাকা লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর। ক্রিকেটারদের রুটিরুজির বড় উৎস এই প্রতিযোগিতা। লিগে অংশগ্রহণ করা ১২ দলে মোট ক্রিকেটারের সংখ্যা প্রায় দুইশ জন। বড় ক্লাবগুলো একাধিক ক্রিকেটার নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড, ঢাকা লেপার্ডস শক্তিশালী দল তৈরি করেছে। খুব বেশি পিছিয়ে রাখা যাবে না বাকিদেরও। পাশাপাশি জাতীয় সীমিত দলের ক্রিকেটারদের শুরু থেকে পাওয়া যাবে বলে লিগের উত্তেজনাও থাকবে দারুণ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর বাকিরাও যোগ দেবেন। খেলায়াড় ও ক্লাবের দাবির পর প্রিমিয়ার লিগের সুযোগ সুবিধাও এবার বাড়িয়েছে বিসিবি। ম্যাচর দিন ক্লাবগুলোর ট্রান্সপোর্ট এবং খাবারের ব্যবস্থা করবে বোর্ডই। সব ভেন্যুতে থাকবে বিশষায়িত অ্যাম্বুলেন্স। প্রতিটি রাউন্ড শেষে থাকবে দুই দিনের বিরতি। একদিন বিশ্রামের পাশাপাশি বৃষ্টির মৌসুম বলে থাকবে একদিন রিজার্ভ ডে। এবারের লিগের ম্যাচ হবে মোট ছয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, পিকেএসপি ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্বিবদ্যালয় মাঠ।