চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপিত হয়েছে| দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংহঠনসহ বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে| দিবসের প্রধান অনুষ্ঠান ছিল, জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে সমšি^ত বর্নাঢ্য শোভাযাত্রা ও পরে আলোচনা সভা|
আজ সকালে জেলা প্রশাসক কার্যারয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধণ করা হয়| এরপর শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভয় মিলিত হয়|
কর্মসূচীতে অংশ নেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, শিল্প উদ্যোক্তা আকবর আলী, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলায়ার হোসেন সবুজসহ অন্যরা|