দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে| আজ ¯^াস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ হতে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে| একই সময়ে হাম শনাক্ত হওয়া ৪৯ রোগী মারা গেছে| গত ২৪ ঘন্টায় হামের লক্ষণ দেখা গেছে ১ হাজার ১৭০ জনের শরীরে| আর হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের| এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১০০ জন| তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৬৫০ জন|