আগামীকাল টাইগারদের সিরিজ জয়ের মিশন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ| যেখানে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমন| তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ| ফলে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা শেষ সফরকারীদের| সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল| ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায়|