নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকাল ১১টায় শহরের শাহ& নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়| নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| সভায় সভাপতিত্ব ও ¯^াগত বক্তব্য দেন শাহ& নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ এবং নজেকশিস সমিতির সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম| তিনি বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি| পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহ& নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি লতিফুর রহমান, রাজশাহী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে.এম. মাহফুজুর রহমান এবং নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ও সমিতির সাবেক সভাপতি ওবাইদুর রহমান| সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন| বক্তারা নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নজরদারি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের মধ্যে ˆনতিকতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন| একইসঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়| অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা নকলমুক্ত পরীক্ষা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজেকশিস এর সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার|