সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| আজ বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আকতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমরুল কায়েস|
সভায় জানানো হয়, গত মার্চ মাসে সদর উপজেলায় দ্রুত বিচার আইনে ১টি, ধর্ষণের অভিযোগে ২টি, নারী শিশু নির্যাতন দমন আইনে ৫টি, চুরির ঘটনায় ৫টি, অস্ত্র আইনে ১টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি, চোরাচালান দমন আইনে ৩টি এবং অন্যান্য ঘটনায় ৪২টিসহ মোট মামলা হয় ৯২টি|
সভায় অপরাধপ্রবণ কিছু স্থান চিহ্নিত হয়| স্থানগুলো হলো— ডায়াবেটিক হাসপাতালের পেছন, বালিয়াডাঙ্গা গ্রামের পেছন-নদী এলাকা, নামোশংকরবাটী এলাকা, পিয়ারাবাগান এলাকা, শাহীবাগের মসজিদ এলাকাসহ সার্কিট হাউস মোড় হতে রিংপার্ট ˆতরির কারখানার রাস্তায়, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায়, চাঁপাই-পলশা-নয়াগোলা এলাকা, জামতলা এলাকায়, সন্ধ্যা সিনেমা হলের পেছন এলাকা, বাস টার্মিনাল এলাকা, মহানন্দা বাসস্ট্যান্ড, ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, বিশ্বরোড মোড় হতে মহানন্দা ব্রিজ এলাকা, রেলবস্তি/প্রান্তিক পাড়া এলাকা, হরিমোহন গাবতলা মোড়, সরকারি কলেজ মোড়, বেতলা, উপর রাজরামপুর মোড়, বড়ইন্দারা মোড়, শান্তিবাগ, টিবি হাসপাতাল মোড়, ট্রাক টার্মিনাল রাস্তা, রেলস্টেশন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা, বটতলাহাট হতে চরমোহনপুর পর্যন্ত রাস্তা, টিকরামপুর গ্রামের পশ্চিম এবং নামোটিকরামপুর পূর্বের ফাঁকা এলাকা, চাঁপাইনবাবগঞ্জ কাঁঠালবাগিচার ছোট ছোট গলি রাস্তা ইত্যাদিসহ চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা| এসব স্থানে পুলিশি টহল জোরদারকরণসহ অপরাধপ্রবণতা যেন বৃদ্ধি না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে পুনরায় সভায় দৃষ্টি আকর্ষণ করা হয়|
আইনশঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ করাসহ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার অংশগ্রহণ জরুরি বলে সভায় উল্লেখ করা হয়|
টিমওয়ার্কের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করা সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন|