জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা


চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| আজ জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের প্রশাসক হারুনুর রশীদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, চ্যালেঞ্জ ও আগামীর কর্মপরিকল্পনাসহ জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়|

সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ& মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা জন¯^াস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারসহ সমš^য় কমিটির অন্য সদস্যবৃন্দ|