দাদাগিরিতে এবার দেব

ভারতীয় বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’কে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিনোদন দুনিয়ায়। দীর্ঘদিন ধরে এই শোয়ের মুখ হয়ে থাকা সৌরভ গাঙ্গুলির সম্ভাব্য অনুপস্থিতির খবরেই শুরু হয়েছে নানা জল্পনা। তার স্বতঃস্ফূর্ত উপস্থাপনা ও ব্যক্তিত্ব এই শোকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, তা নতুন করে অনুভব করছেন দর্শকরা। শোনা যাচ্ছে, সৌরভ বর্তমানে অন্য একটি বড় প্রজেক্টে ব্যস্ত থাকায় এই জনপ্রিয় শো থেকে সরে দাঁড়াতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই কে নেবেন ‘দাদাগিরি’র দায়িত্ব, তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রথম দিকে সঞ্চালকের সম্ভাব্য তালিকায় উঠে আসে আন্তর্জাতিক টেনিস তারকা লিয়েন্ডার পেজ-এর নাম। পাশাপাশি টলিউডের দুই বড় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ-এর নাম নিয়েও জল্পনা ছড়ায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি, তবে নতুন সঞ্চালক ঘিরে কৌতূহল তুঙ্গে। দর্শক মহলে প্রশ্ন এখন একটাই সৌরভের পর ‘দাদাগিরি’র হাল ধরবেন কে?