সদর উপজেলার ইসলামপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ে নারী সমাবেশ 

জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচী প্রচার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| আজ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়| জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ| এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ইসলামপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যরা| অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি ˆবষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন| সেখানে শিক্ষকমন্ডলী, নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|