গোমস্তাপুরে ভারতীয় দু’টি মহিষ আটক

গোমস্তাপুরে ভারতীয় দু’টি মহিষ আটক করেছে বিজিবি| আজ ভোর রাতে বিভিষণ এলাকার জোড়াব্রীজ এলাকায় মালিকবিহীন মহিষ দু’টি আটক করা হয়| ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৩টা ২০ মিনিটের দিকে বিভিষণ বিওপির টহল কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল জোড়াব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মহিষ দুটি জব্দ করা হয়| জব্দকৃত মহিষ দু’টি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে|